অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


‘রাজনৈতিক দলগুলোর কাছে ই-মেইলে মতামত চাওয়া হবে’


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৬ই ফেব্রুয়ারি ২০২২ রাত ১০:১৭

remove_red_eye

৬৪৯

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, নির্বাচন কমিশন গঠনে নিবন্ধিত সব রাজনৈতিক দলগুলোর কাছ থেকে ই-মেইলের মাধ্যমে আজই মতামত চাওয়া হবে। তাদের সঙ্গে কোনো বৈঠক হবে না।

রোববার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সার্চ কমিটির প্রথম বৈঠক শেষে এ তথ্য জানান সচিব। এর আগে বিকেল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বৈঠক শুরু হয়। 

 

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব বলেন, বিশিষ্টজনদের সঙ্গে আগামী শনিবার দুটি ও রোববার একটিসহ মোট ৩টি বৈঠক করবে সার্চ কমিটি। আগামী ৮ ফেব্রুয়ারি সার্চ কমিটির পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে। আর ২৪ ফেব্রুয়ারির মধ্যে সব কার্যক্রম সম্পন্ন করা হবে। 

বৈঠকে সভাপতিত্ব করেন সার্চ কমিটির সভাপতি আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান। উপস্থিত ছিলেন সার্চ কমিটির সদস্য হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন এবং কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।