বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৬ই আগস্ট ২০১৯ রাত ১০:৫৯
৮৮১
আহম্মেদ শফী, দৌলতখান : ৫ লাখ টাকা মুক্তিপণের জন্য ৫ জন রাখালকে অপহরণের ১২ ঘন্টা পর ভোলার দৌলতখান থেকে তাদের উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃতরা হলেন, মোঃ আলমগীর (২৭), মোঃ রিপন (৩০), মোঃ রুবেল (২২), মোঃ ইউসুফ (৩০) ও নুর মোহাম্মদ নবু (৬০)। এরা সবাই লক্ষীপুর জেলার রামগতি উপজেলার বাসিন্দা। মঙ্গলবার দুপুরে ভোলা দৌলতখান উপজেলার চরপাতা এলাকা থেকে তাদের উদ্ধার করে পুলিশ।
দৌলতখান থানার ওসি মোঃ এনায়েত হোসেন জানান, উদ্ধারকৃত রাখাল ৫ জন রামগতি উপজেলার চরে মহিষ পালন করতো। ওই চর থেকে গতকাল সোমবার রাতে তাদের একটি জলদস্যু বাহিনী অস্ত্রের মূখে জিম্মি করে তাদের নিয়ে যায়। পরে রাতে রাখালদের মোবাইল দিয়ে তাদের পরিবারের সদস্যদের কাছে ৫ লাখ টাকা মুক্তিপন দাবী করেন। পরে তাদের পরিবারের সদস্যরা পুলিশে জানালে পুলিশ মোবাইল টেকিংয়ের মাধ্যমে তাদরে লোকেশন খোঁজে। মঙ্গলবার দুপুরে রামগতি থেকে তাদের লোকেশন জানালে আমরা অভিযান পরিচলানা করি। এসময় দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের দক্ষিণ চরপাতা গ্রামের চর থেকে ১ টি ট্রলারসহ তাদের উদ্ধার করি।
তিনি আরো জানান, ওই সময় অপহরণকারীরা আমাদের উপস্থিতি টের পেয়ে ট্রলারসহ রাখালদের রেখে পালিয়ে যায়। পরে আমরা তাদের তারা করি। কিন্তু তারা পালিয়ে যাওয়ায় তাদের ধরতে সক্ষম হয়নি। উদ্ধারকৃত রাখালদের বুধবার তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত