অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


৩০ হাজার টাকা বেতনে বুরো বাংলাদেশে চাকরি


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১লা ফেব্রুয়ারি ২০২২ সন্ধ্যা ০৬:৩৪

remove_red_eye

১৯৯৬

 
 
 
 

এনজিও সংস্থা বুরো বাংলাদেশ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : ম্যানেজার, এইচআরএম। পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ পাস হতে হবে। বিশেষ করে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিষয়ে ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

পদটিতে নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়সসীমা ৩৫ বছরের মধ্যে হতে হবে। চূড়ান্ত নিয়োগ পাওয়ার বাংলাদেশের যেকোনো স্থানে কাজের আগ্রহ থাকতে হবে।

 

আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য সিভি পাঠাতে হবে [email protected] এই ঠিকানায়। সিভির সঙ্গে সদস্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবিও দিতে হবে।

আবেদনের শেষ তারিখ : ১০ ফেব্রুয়ারি, ২০২২

 

বেতন ও সুযোগ সুবিধা : মাসিক ৩০০০০ টাকা। ৬ মাস পর প্রবেশন কাল শেষ হবে। এরপর প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে প্রদান করা হবে।

সূত্রঃ জনকন্ঠ