অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


দৌলতখানে মাদক মামলার আসামি গ্রেফতার


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩১শে জানুয়ারী ২০২২ রাত ১১:৪৫

remove_red_eye

৬৬৩


ভোলার দৌলতখানে বাহারুল ইসলাম ওরফে পারভেজ (২৬) নামে মাদক মামলার পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত রবিবার সন্ধ্যায় উপজেলার সৈয়দপুর ইউনিয়নের চরশুভী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর সোমবার সকালে তাকে ভোলা কোর্ট হাজতে সোপর্দ করা হয়েছে। বাহারুল ইসলাম ওই গ্রামের মৃত তরিকুল ইসলামের ছেলে।

দৌলতখান থানার জেষ্ঠ্য উপ-পরিদর্শক ইসমাইল হোসেন বলেন, বাহারুল ইসলাম ওরফে পারভেজের বিরুদ্ধে চারটি মাদক মামলার ওয়ারেন্ট রয়েছে। এরপর থেকে সে পলাতক ছিলেন। বাহারুল ইসলাম দীর্ঘদিন ধরে ভদ্রতার অন্তরালে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। রবিবার গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে সোমবার ভোলা কোর্ট হাজতে সোপর্দ করা হয়েছে।