বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৩১শে জানুয়ারী ২০২২ বিকাল ০৫:৪৬
৪৯৮
ক্রিকেটে টানা চার বলে ৪ উইকেট নেওয়ার বিষয়টি হল ‘ডাবল হ্যাটট্রিক’। যার সঙ্গে প্রথম পরিচয় করিয়েছেন লঙ্কান গ্রেট লাসিথ মালিঙ্গা। বিরল এই কীর্তি গড়ে ওয়েস্ট ইন্ডিজকে সিরিজ জিতিয়েছেন জেসন হোল্ডার। সিরিজ নির্ধারণী পঞ্চম টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ১৭ রানে হারিয়েছে স্বাগতিক দল। তাতে ৫ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ।
টি-টোয়েন্টিতে ডাবল হ্যাটট্রিকের ঘটনা ঘটলো ৪টি। প্রথমবার লাসিথ মালিঙ্গার পর আফগানিস্তানের রশিদ খানও একই কীর্তি গড়ার গৌরব অর্জন করেছেন। তৃতীয় নজিরটি রেখেছেন আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্ফার। আর সর্বশেষ জেসন হোল্ডার।
নাটকীয় সেই মুহূর্তটি ছিল ইংল্যান্ডের ইনিংসের শেষ ওভারে। প্রয়োজন ছিল ২০ রান। হোল্ডার প্রথম বলটি নো করেছিলেন। পরের বলে রান দেননি কোনও। কঠিন হয়ে যাওয়া পরিস্থিতিতে মেরে খেলার খেসারত দেয় ইংলিশ ব্যাটাররা। দ্বিতীয় বলে বাউন্ডারি লাইনে ক্যাচ হন ক্রিস জর্ডান। তৃতীয় বলে ঝড় তুলেতে থাকা স্যাম বিলিংসকেও একই কায়দায় হোল্ডার ক্যাচ বানিয়েছেন। দুটি ক্যাচই নিয়েছেন হেইডেন ওয়ালশ। চতুর্থ বলে আদিল রশিদকে ফেরালে পূরণ হয় হ্যাটট্রিকের। পঞ্চম বলে নেন সাকিব মাহমুদের উইকেট। শেষ এই উইকেট তুলে নিলে ১৬২ রানে অলআউট হয়েছে ইংল্যান্ড।
বারবাডোসে শুরুতে টস জিতে ব্যাটিং করেছে ওয়েস্ট ইন্ডিজ। ৪ উইকেটে করেছে ১৭৯ রান। শেষ দিকে ঝড়ো ব্যাটিং করেছেন অধিনায়ক কিয়েরন পোলার্ড ও রোভম্যান পাওয়েল। ২৫ বলে ৪১ রানে অপরাজিত ছিলেন পোলার্ড। মেরেছেন দুটি ছয়। পাওয়েল ১৭ বলে ৪ ছক্কায় ৩৫ রানের অপরাজিত ইনিংস খেলেছেন।
জবাবে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও ইংল্যান্ডকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন জেমস ভিন্স। খেলেছেন ৩৫ বলে ৫৫ রানের দুর্দান্ত একটি ইনিংস। আকিল হোসেন তাকে ফেরানোর পর ছন্দপতন ঘটে ইংলিশদের। তার ৩০ রানে ৪ উইকেট শিকারে এক পর্যায়ে ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় ১১৯ রানে ৬ উইকেট। তখনও স্যাম বিলিংস ক্রিজে থাকলেও হোল্ডারের শেষ ওভারের বোলিং সমাপ্তি ঘটিয়েছে সব কিছুর।২৭ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা ছিলেন হোল্ডার। ক্যারিয়ার সেরা বোলিংয়ে সিরিজ সেরাও হয়েছেন তিনি।
দৌলতখানে স্কুল ফিডিং কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভোলায় বিপুল পরিমাণ জ্বালানি ও তেল জব্দ
ভোলায় ১৩ হাজার জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
ভোলায় স্বেচ্ছাসেবক দল নেতা ও সাংবাদিক সুমনের পিতার ইন্তেকাল, জেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ
ভোলায় সাংবাদিক সুমনের পিতা জাহাঙ্গীর আলমের ইন্তেকাল দৈনিক বাংলার কণ্ঠ পরিবারের শোক
ভোলায় স্বেচ্ছাসেবক দল নেতার পিতার ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক
ভোলার স্বেচ্ছাসেবক দল নেতা ও সাংবাদিক সুমনের পিতা জাহাঙ্গীর আলম মিয়ার ইন্তেকাল ।। দাফন সম্পন্ন, সর্বস্তরের শোক
ভোলায় পুষ্টি সপ্তাহের উদ্বোধন
ভোলায় যৌথ অভিযানে শুল্ক-কর ফাঁকি দেয়া অবৈধ ৪ লাখ ৩৫ হাজার শলাকা নকল বিড়ি জব্দ
মনপুরা-তজুমুদ্দিন নৌরুটে চলাচালকারী যাত্রীসহ পণ্য বোঝাই ট্রলার ডুবি
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক