অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


মন্ত্রিপরিষদ সচিবসহ ৬৩ জন করোনা আক্রান্ত


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩১শে জানুয়ারী ২০২২ বিকাল ০৫:৪১

remove_red_eye

৫৬৯

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনিসহ এ বিভাগের ৬৩ জন আক্রান্ত হয়েছেন।

আজ সোমবার (৩১ জানুয়ারি) মন্ত্রিপরিষদ সচিবের একান্ত সচিব (পিএস) মাহমুদ ইবনে কাসেম এ তথ্য জানিয়েছেন। মাহমুদ ইবনে কাসেম বলেন, মন্ত্রিপরিষদ সচিব বর্তমানে চিকিৎসকের পরামর্শে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

গত বুধবার (২৬ জানুয়ারি) আমরা জানতে পারি তিনি করোনা পজিটিভ। তিনি আরও বলেন, মন্ত্রিপরিষদ বিভাগের ৬৩ জন কর্মকর্তা-কর্মচারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।