বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩০শে জানুয়ারী ২০২২ রাত ১১:০২
৪৭৩
আকতারুল ইসলাম আকাশ IIভোলায় এক ব্যবসায়ি ও তাঁর কর্মচারীর উপর দুর্বৃত্তরা হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (২৯ জানুয়ারি) রাতে সদর উপজেলা পূর্ব ইলিশা ইউনিয়নের রাস্তার মাথা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় হামলায় আহত একই উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের মালের হাট বাজারের ডেকোরেটর ব্যবসায়ি মো. আলাউদ্দিন (৩৫) মোড়াদার ও তাঁর কর্মচারী মো. জিসান (২০) ভোলা সদর হাসপাতালে পুরুষ সার্জারী ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। আহত আলাউদ্দিন অভিযোগ করে জানান, শনিবার রাত ৮টার দিকে ব্যবসায়িক লেনদেনের উদ্দেশ্যে তাঁর কর্মচারী জিসানসহ পার্শ্ববর্তী রাস্তার মাথা বাজারে যান তিনি।
বাজারের একটি চায়ের দোকানে চা পান করা অবস্থায় ওই এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে মো. নাছির, আব্দুল গনি, নাছিরের ছেলে মো. হাসানসহ আরও ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত তাকে ও তাঁর কর্মচারীকে টেনেহিঁচড়ে নিয়ে একটি বাগানের মধ্যে ব্যাপক বেধড়ক মারধর করেন। পরে স্থানীয়রা অজ্ঞান অবস্থায় তাদেরকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। এবিষয়ে অভিযুক্ত কারো বক্তব্য পাওয়া যায়নি। নাছির ও হাসানের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, ঘটনাটি তিনি মৌখিকভাবে শুনেছেন। অভিযোগ পেলে ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত