বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৩০শে জানুয়ারী ২০২২ রাত ১০:৫১
৫৫৬
উপকূলীয় জেলা ভোলা এবার পিছিয়ে পড়া জনগোষ্ঠী বেদে সম্প্রদায়কে করোনার টিকার আওতায় আনছে ভোলা জেলা স্বাস্থ্য বিভাগ। রবিবার (৩০ জানুয়ারি) সকালে ভোলা পৌরসভার ৯ নম্বর ওয়র্ডেরর্ হেলিপ্যাড এলাকায় ভাসমান বেদে শতাধিক পরিবারকে নিবন্ধন ছাড়াই সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী বেদে সম্প্রদায়ের লোকজনকে করোনার টিকার আওতায় আনা হয়েছে।
বেদে সম্প্রদায়কে টিকা দিতে জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী এর নির্দেশে ভোলা জেলা স্বাস্থ্য বিভাগ একটি বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করে এই টিকা প্রদান করেন।
সকালে থেকে সুশৃঙ্খল ভাবে হেলিপ্যাড এলাকায় একটি কক্ষে বেদে সম্প্রদায়ে প্রাথমিক পর্যায় প্রায় শতাধিক নারী, পুরুষ, এবং ১২ বছর বয়সী কিশোর কিশোরীদের এই টিকার আওতায় আনা হয়েছে।
ভোলা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুজ্জামান আহমেদ বলেন, বেদে সম্প্রদায়ের অনেকেরও জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ নেই। সুরক্ষা অ্যাপসের মাধ্যমে করোনার টিকার জন্য নিবন্ধনের সুযোগ তাদের নেই। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সব শ্রেণির মানুষের জন্য টিকা কর্মসূচির আওতায় বেদে সম্প্রদায়ের লোকজনকে আমরা টিকা দিয়েছি। তাদের বয়স ভেদে সিনোফার্ম ও ফাইজার এর টিকা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিক পর্যায়ে তালিকা করে প্রায় শতাধিক বেদের মাঝে টিকা দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে জেলার সকল বেদে সম্প্রদায় সহ পিছনে পড়া জনগোষ্ঠীর মাঝে করোনার টিকা প্রদান করা হবে।ভোলা জেলায় প্রথমবারের মতো বেদে সম্প্রদায়কে টিকার আওতায় আনা হলো। পর্যায় ক্রমে তৃতীয় লিঙ্গের সম্প্রদায়কেও একই ভাবে টিকা দেওয়া হবে।
বেদে সম্প্রদায়ের বাছিনুর বিবি বলেন, আমাগো বাড়ি ঘড় অন্য দেশে, আমার এখানে অনেক বছর যাবৎ থাকি, লোকে আমাগোরে জাজাবর কয়। আগে আমরা হাসপাতালে গিয়াও করোনার টিকা পাইনাই। হাসপাতালের ডাক্তারেরা কয় আমাগো আইডেন্টি কাগজ নাই। হেইর লইগা আমাগো করনার টিকা নাই।ওই দিন রাইত কম্বল লইয়া ডিসি স্যার আইছিলো আমাগো এনে তহন আমরা করনার টিকার কতা কইছি হেরে। স্যার আওনের ৩দিন পরেই আমাগোরে করনার টিকা দিছে। এহন আর আমাগো করনা লইয়া ভয় নাই।
বেদে সর্দার খাইরুল ইসলাম বলেন, আগে বহুবার হাসপাতালে ডাক্তার গো কাছে আমার দলবল লইয়া গেছিলাম করনার টিকা দিতে। ডাক্তারা কয় কাগজ লইয়া আইতে। টিভির দোহানে গেলে হেরা কয় আইডেন্টি কাগজ দিতে। আমাগো তো আইডেন্টি কাগজ নাই আমরা থাহি জাজাবর। আমাগো জাজাবরের দিকে চাইয়া ডিসি স্যার করনার টিকা পাডাইছে। কইছে ১ মাস পরে আবার পাডাইবো। স্যার যে আমাগো কতা হোনছে এতেই আমরা খুশি। স্যারে অনেক বছর বাঁচুক দোয়া করি।
বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া
ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন
নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে
মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক
ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত
চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি
নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী
ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক