অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৮ই অক্টোবর ২০২৬ | ২২শে আশ্বিন ১৪৩৩


ভোলায় এক দিনে আরো ৬৮ জনের করোনা শনাক্ত


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩০শে জানুয়ারী ২০২২ রাত ১০:৪৮

remove_red_eye

৫৫৫

অচিন্ত্য মজুমদার II ভোলায় করোনা সংক্রমণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। শুধু যুবক থেকে মধ্য বয়সী, বয়স্করাই নয় পাল্লা দিয়ে বাড়ছে স্কুল পড়ুয়া শিশু আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় ১৫১ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে আরো ৬৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৪৫ শতাংশ। এদের মধ্যে  ৪১ জন ভোলা সদর, ১ জন দৌলতখান,  ১২ জন লালমোহন, ১০ জন চরফ্যাশন, ৩ জন তজুমদ্দিন ও ১ জন মনপুরা উপজেলার বাসিন্দা। আর এই ৬৮ জনের মধ্যে ২ থেকে ১৫ বছরের শিশু রয়েছে ৭ জন। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৩১৫ জনে দাঁড়িয়েছে। রবিবার রাতে সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করে।

সিভিল সার্জন কার্যালয় সূত্র আরো জানায়, ভোলায় করোনা আক্রান্ত ৭ হাজার ৩১৫ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৬ হাজার ৭৭৮ জন। জেলায় বর্তমানে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ৫৩৭ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে ৩ জন ভর্তিসহ বর্তমানে ৭ জন চিকিৎসা নিচ্ছেন। এ পর্যন্ত আইসোলেশন ইউনিটে ২ হাজার ১৭ জন রোগী চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে ২০ হাজার ১০ জন বাড়ি ফিরেছেন। সিভিল সার্জন অফিস সূত্র আরো জানায়, ভোলা থেকে এ পর্যন্ত ৩৫ হাজার ৭৭৬ জনের নমুনা সংগ্রহ করে র‌্যাপিড অ্যান্টিজেন কিটস এবং আরটি পিসিআর ল্যাবে পরীক্ষা করা হয়েছে।


ভোলায় করোনা আক্রান্ত হয়ে এপর্যন্ত ৯২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৭৪ জন, দৌলতখানে ৫ জন, বোরহানউদ্দিনে ২ জন, লালমোহনে ৫ জন, চরফ্যাশনে ৫ জন ও মনপুরা উপজেলায় এক জনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনা আক্রান্ত হয়ে জেলার বাইরে ও উপসর্গ নিয়ে আরো অন্তত ৯০ জনের মৃত্যু হয়েছে।