লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৩০শে জানুয়ারী ২০২২ রাত ০৮:৩৮
৪৮০
মো. জসিম জনি, লালমোহন থেকে : বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে স্থানীয় জনপ্রতিনিধি, সচেতন নাগরিকদের সাথে নিয়ে এক বিশাল কর্মযজ্ঞে নিয়োজিত হয়েছে লালমোহন উপজেলা প্রশাসন। আগামী ২৬ মার্চ ২০২২ তারিখের মধ্যে সারা দেশে লক্ষাধিক ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে জমিসহ একটি করে সেমিপাকা একক গৃহ নির্মাণ করে দেওয়া হবে। প্রান্তিক ও সহায়সম্বলহীন এ সকল জনগণের একটি করে সুন্দর ও মনোরম ঠিকানা করে দেওয়ার লক্ষ্যে সরকার এবার প্রয়োজনে জমি ক্রয় করে গৃহ নির্মাণ করে দেওয়ার উদ্যোগ নিয়েছে।
জানা যায়, লালমোহন উপজেলায় তৃতীয় পর্যায়ে আশ্রয়ণ ২ প্রকল্পের আওতায় প্রায় ৭০০ টি ঘর নির্মাণ করা হবে। সেই লক্ষ্যে, শনিবার লালমোহন উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্মিতব্য গৃহসমূহের স্থান পরিদর্শন করেন ভোলা স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক (উপসচিব) রাজীব আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহম্মেদ, উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা, সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ বিল্লাল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ চন্দ্র ঘোষ, লর্ড হার্ডিঞ্জ, ধলী গৌরনগর, রমাগঞ্জ, বদরপুর ও লালমোহন (সদর) ইউনিয়নসমূহের চেয়ারম্যান, মেম্বার, জমির মালিকসহ স্থানীয় উপকারভোগীরা। রাজীব আহমেদ এ সময় গৃহ নির্মাণ স্থানসমূহের বিভিন্ন দিক পর্যালোচনা করেন এবং সরকারের স্বার্থ বজায় রেখে উপকারভোগীদের জন্য বাস্তবসম্মত, টেকসই এবং আশ্রয়ণ প্রকল্প কার্যালয় হতে সরবরাহকৃত ম্যানুয়েল অনুযায়ী গৃহ নির্মাণ কাজ এগিয়ে নেওয়ার পরামর্শ প্রদান করেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র মমত্বপূর্ণ এ প্রকল্পটি সঠিক ও যথাযথভাবে বাস্তবায়নে উপজেলা প্রশাসন সকলের দায়িত্বশীল সহযোগিতা কামনা করে।
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র সফল হবে না: দুদু
জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার
তরুণ উদ্যোক্তা আজিজুল ইসলাম আজিজ আর নেই
ইউএনওর স্বাক্ষর জাল করে বিদ্যালয়ের ভবন ভাঙার চেষ্টা
বোরহানউদ্দিনে হেলিকপ্টারে করে নববধূকে বাড়ী নিয়ে আসলেন প্রবাসী
ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে প্রস্তুত ভোলা টিম
যে কলম তুলে ধরেছিল ভোলার মৃত্যুর মিছিল সেই কলমের মানুষ আজ স্মৃতিতে
একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত