বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৩০শে জানুয়ারী ২০২২ দুপুর ০২:৩৫
৬২২
করোনাভাইরাসের টিকা প্রাপ্তির বয়স সীমা আরও কমানো হয়েছে। সেই সঙ্গে বুস্টার ডোজ (৩য় ডোজ) পাওয়ার বয়সও কমিয়েছে সরকার। এখন থেকে ১২ বছরের ঊর্ধ্বে সবাই করোনা টিকা নিতে পারবে। আর চল্লিশোর্ধরা নিতে পারবেন বুস্টার ডোজ।
রবিবার (৩০ জানুয়ারি) সকালে করোনা পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোভিড আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এভাবে রোগী বাড়তে থাকলে হাসপাতালগুলোতে চাপ বাড়বে। আমরা অধিক সংখ্যক মানুষকে টিকার আওতায় আনতে চাই। আমাদের হাতে এখনো অনেক টিকা আছে। তাই আমরা টিকা দেয়ার বয়সসীমা কমিয়েছি। তবে আমাদের স্বাস্থ্যবিধিও মানতে হবে। অন্যথায় সংক্রমণ পরিস্থিতি আরও ভয়াবহ হবে।
তিনি আরও বলেন, করোনা টিকা দেয়ায় দেশে এখনও মৃত্যুর হার কম। এখন ৯ কোটি টিকা মজুদ আছে। শুধুমাত্র ভাসমান মানুষ জনসনের এক ডোজ টিকা পাবেন।
সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জানান, গত এক মাসে তিন কোটি ৪০ লাখ টিকা দেয়া হয়েছে। এখন পর্যন্ত ১৫ কোটি ৭০ লাখ টিকা দেয়া হয়েছে।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত