অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ১১ই মে ২০২৬ | ২৮শে বৈশাখ ১৪৩৩

তজুমদ্দিন ও লালমোহনে প্রধানমন্ত্রীর উপহার গৃহ নির্মান কাজ পরিদর্শনে প্রশাসনের কর্মকর্তারা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৯শে জানুয়ারী ২০২২ রাত ০৯:২১

remove_red_eye

৩৭৭

তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিন উপজেলায় মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বিনামূল্যে জমি ও গৃহ প্রদান কার্যক্রম বাস্তবায়নের ৪র্থ পর্যায়ের গৃহ নির্মানের জন্য জমি ক্রয় এবং চলমান গৃহ নির্মান কাজের বাস্তবায়ন অগ্রগতি পরিদর্শন করেন  স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক  রাজিব আহম্মেদ। শনিবার সকালে উপজেলার চাঁদপুর ইউনিয়নের কেয়ামূল্যাহ, গুরিন্দা বাজার এবং চাঁচড়া ইউনিয়নের কাটাখালীতে প্রকল্প পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগম, উপজেলা প্রকৌশলী (অঃদাঃ) মোঃ বিল্লাল হোসেন, চাদঁপুর ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ কিরন, চাঁচড়া ইউপি চেয়ারম্যান আবু তাহের, প্রেসক্লাব সভাপতি রফিক সাদী প্রমূখ।
তজুমদ্দিনে ৪র্থ পর্যায়ের  প্রায় ২শ পরিবারের জন্য জমি ক্রয় করা ও গৃহ নির্মাণ বাস্তবায়ন কাজ চলমান রয়েছে। এর আগে ১৬৮টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে বসবাসের জন্য প্রধান মন্ত্রীর উপহার হস্তান্তর করেন উপজেলা প্রশাসন।

 অপর দিকে লালমোহন উপজেলায় তৃতীয় পর্যায়ে আশ্রয়ণ ২ প্রকল্পের আওতায় প্রায় ৭০০ টি ঘর নির্মাণ করা হবে। সেই লক্ষ্যে শনিবার লালমোহন উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্মিতব্য গৃহসমূহের স্থান পরিদর্শন করেন  ভোলা স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক  রাজীব আহমেদ।  এ সময় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদের  চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহম্মেদ, উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা, সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ বিল্লাল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ চন্দ্র ঘোষ, লর্ড হার্ডিঞ্জ, ধলী গৌরনগর, রমাগঞ্জ, বদরপুর ও লালমোহন (সদর) ইউনিয়নসমূহের চেয়ারম্যান, মেম্বার, জমির মালিকসহ স্থানীয় উপকারভোগীরা। রাজীব আহমেদ এ সময় গৃহ নির্মাণ স্থানসমূহের বিভিন্ন দিক পর্যালোচনা করেন এবং সরকারের স্বার্থ বজায় রেখে উপকারভোগীদের জন্য বাস্তবসম্মত, টেকসই এবং আশ্রয়ণ প্রকল্প কার্যালয় হতে সরবরাহকৃত ম্যানুয়েল অনুযায়ী গৃহ নির্মাণ কাজ এগিয়ে নেওয়ার পরামর্শ প্রদান করেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র মমত্বপূর্ণ এ প্রকল্পটি সঠিক ও যথাযথভাবে বাস্তবায়নে উপজেলা প্রশাসন সকলের দায়িত্বশীল সহযোগিতা কামনা করে।

ভোলার ধনিয়ায় ইয়ুথ ফোরামের উদ্যোগে ব্লাড গ্রুপিং ক্যাম্পিং অনুষ্ঠিত

ভোলার ধনিয়ায় ইয়ুথ ফোরামের উদ্যোগে ব্লাড গ্রুপিং ক্যাম্পিং অনুষ্ঠিত

ভোলার ধনিয়া কিশোরী ক্লাব গঠন ও মতবিনিময় সভা

ভোলার ধনিয়া কিশোরী ক্লাব গঠন ও মতবিনিময় সভা

উচ্চশিক্ষার রূপান্তরে ইউজিসির কর্মশালা আগামীকাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

উচ্চশিক্ষার রূপান্তরে ইউজিসির কর্মশালা আগামীকাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

অপরাধীর পরিচয় কেবলই অপরাধী, রাজনৈতিক পরিচয় নয়: প্রধানমন্ত্রী

অপরাধীর পরিচয় কেবলই অপরাধী, রাজনৈতিক পরিচয় নয়: প্রধানমন্ত্রী

অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর

অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর

নারী গ্রাম পুলিশ নিয়োগ স্থানীয় সরকারকে আরো জনবান্ধব করবে : মির্জা ফখরুল

নারী গ্রাম পুলিশ নিয়োগ স্থানীয় সরকারকে আরো জনবান্ধব করবে : মির্জা ফখরুল

কন্যাশিশুদের বিকাশে রাষ্ট্রকে সহায়ক শক্তি হতে হবে: ডা. জুবাইদা

কন্যাশিশুদের বিকাশে রাষ্ট্রকে সহায়ক শক্তি হতে হবে: ডা. জুবাইদা

ভিন্নমতের ঊর্ধ্বে উঠে পুলিশ সদস্যদের একযোগে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

ভিন্নমতের ঊর্ধ্বে উঠে পুলিশ সদস্যদের একযোগে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

অবৈধ অভিবাসনে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

অবৈধ অভিবাসনে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

সংখ্যালঘু নির্যাতন সহ্য করবো না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছেড়ে দেবো :  ধর্মমন্ত্রী

সংখ্যালঘু নির্যাতন সহ্য করবো না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছেড়ে দেবো : ধর্মমন্ত্রী

আরও...