অচিন্ত্য মজুমদার
প্রকাশিত: ২৭শে জানুয়ারী ২০২২ রাত ১২:২৮
৬৭০
আক্রান্তের হার ৩৪.২৫ শতাংশ
অচিন্ত্য মজুমদার:: ভোলায় করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন আশঙ্কাজনক হারে বাড়ছে। গত পাঁচ মাস পর ভোলায় আবারো ৫০ ছুঁলো করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় ১৪৬ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে আরো ৫০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৩৪.২৫ শতাংশ। এদের মধ্যে ২৫ জন ভোলা সদর, ২ জন দৌলতখান, ৬ জন বোরহানউদ্দিন, ৭ জন লালমোহন, ২ জন তজুমদ্দিন, ৭ জন চরফ্যাশন ও ১ জন মনপুরা উপজেলার বাসিন্দা। এর আগে ২০২১ সালের ২৫ আগস্ট সর্বশেষ একদিনে ৫৮ জন করোনা আক্রান্ত হয়।এপর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ১১৭ জনে । বুধবার রাতে সিভিল সার্জন কার্যালয় সূত্র এসব তথ্য নিশ্চিত করে।
সিভিল সার্জন কার্যালয় সূত্র আরো জানায়, ভোলায় করোনা আক্রান্ত ৭ হাজার ১১৭ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৬ হাজার ৭৭৮ জন। জেলায় বর্তমানে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ৩৩৯ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে ২ জন ভর্তি সহ বর্তমানে ১৮ জন চিকিৎসা নিচ্ছেন।
এ পর্যন্ত আইসোলেশন ইউনিটে ২ হাজার ৩ জন রোগী চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে ১ হাজার ৯৮৫ জন বাড়ি ফিরেছেন। সিভিল সার্জন অফিস সূত্র আরো জানায়, ভোলা থেকে এ পর্যন্ত ৩৫ হাজার ৪৪৯ জনের নমুনা সংগ্রহ করে র্যাপিড অ্যান্টিজেন কিটস এবং আরটি পিসিআর ল্যাবে পরীক্ষা করা হয়েছে।
ভোলায় করোনা আক্রান্ত হয়ে এপর্যন্ত ৯১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৭৩ জন, দৌলতখানে ৫ জন, বোরহানউদ্দিনে ২ জন, লালমোহনে ৫ জন, চরফ্যাশনে ৫ জন ও মনপুরা উপজেলায় এক জনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনা আক্রান্ত হয়ে জেলার বাইরে ও উপসর্গ নিয়ে আরো অন্তত ৯০ জনের মৃত্যু হয়েছে।
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত