অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


দৌলতখানে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ২৬শে জানুয়ারী ২০২২ রাত ১১:০০

remove_red_eye

৫৭০

দৌলতখান প্রতিনিধি II ভোলার দৌলতখানে মঙ্গলবার রাতে মোফাজ্জল হোসেন বেপাড়ী (৯৫) নামে এক বৃদ্ধ পুুকুরে ডুবে মারা গেছেন। মোফাজ্জল হোসেন উপজেলার চরখলিফা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত আকরাম আলী বেপাড়ীর ছেলে।


মৃতের স্বজনরা জানান, মঙ্গলবার রাত আটটার দিকে এশার নামাজ পড়ার জন্য বৃদ্ধ মোফাজ্জল বাড়ির সামনের মসজিদের পুকুরে অজু করতে যান। রাত দশটা নাগাদ ঘরে না ফেরায় স্বজনরা তাকে বিভিন্ন স্থানে খোঁজ করতে থাকেন। রাত পৌনে এগারটায় বাড়ির সামনের মসজিদের পুকুর থেকে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করা হয়।


থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। মুত্যুর ঘটনায় কোন অভিযোগ না থাকায় মৃতের স্বজনদের আবেদনের ভিত্তিতে লাশ ময়নাতদন্ত ছাড়া দাফনের অনুমতি দেয়া হয়েছে।