লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৫শে জানুয়ারী ২০২২ রাত ১১:১৯
৪৬১
লালমোহন প্রতিনিধি II ভোলার লালমোহনের মেঘনা নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে দুই নৌকার জেলেদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আজগর আলী (২৫) নামের এক জেলেকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় আহত হয় আরও ৫ জেলে। মঙ্গলবার বিকালে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের মেঘনা নদীর ৮নং চরের পূর্ব পাশে এ ঘটনা ঘটে। নিহত আজগর আলী তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের খোরশেদের ছেলে।
জানা যায়, তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের মতিন মাঝির নৌকার জেলেরা নদীতে মাছ ধরতে যায়। মঙ্গলবার বিকালের দিকে ওই জেলেরা তাদের ফেলে রাখা জাল তুলতে থাকে। এসময় লালমোহনের বাত্তির খাল এলাকার নয়ন মাঝির নৌকা থেকে ৭-৮ জন মিলে ওই জালের ওপর জাল ফেলতে থাকে। এর প্রতিবাদ করলে নয়ন মাঝির নৌকার জেলেরা ক্ষিপ্ত হয়ে মতিন মাঝির মাছ ধরা নৌকাতে থাকা জেলেদের ওপর হামলা করে। হামলায় আজগীর আলী গুরুতর আহত হয়।
পরে তাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। এছাড়াও এসময় আহত হয় মতিন মাঝি, কামাল, রাসেল, জহুর ও ছলেমানসহ ৫ জন।এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ। এ ঘটনা সাথে জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত