অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

তজুমদ্দিনে ২২ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১৯শে জানুয়ারী ২০২২ রাত ০৯:৪৫

remove_red_eye

৫৬৫

এম, নয়ন, তজুমদ্দিন : ভোলার তজুমদ্দিনের মেঘনায় অভিযান চালিয়ে উপজেলা মৎস দপ্তর প্রায় ২২ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার করেছে। উদ্ধারকৃত এসব জাল শশীগঞ্জ ঘাট সংলগ্ন খোলা জাগায় জনসম্মূখে আগুনে পুড়ে ধ্বংস করা হয়েছে। ধ্বংসকৃত এসব জালের আনুমানিক বাজার মুল্য প্রায় সাড়ে চার লক্ষ টাকা।
উপজেলা মৎস দপ্তর সুত্রে জানায়, ১৯ জানুয়ারী (বুধবার) সকাল ৯টায় উপজেলা মৎস কর্মকর্তা আমির হোসেনের নেতৃত্বে মেঘনার বাসনভাঙ্গা, সোনার চর, চর মোজাম্মেল ও কাটাখালী সংলগ্ন নদীতে অভিযান চালায়। এসময় দুটি অবৈধ বেহুন্দি জাল ও ৪টি নোঙ্গর, দেড় হাজার মিটারের একটি ধরা জাল এবং ২০ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করে। আনুমানিক প্রায় সাড়ে চার লক্ষ টাকা বাজার মুল্যের উদ্ধারকৃত প্রায় ২২ হাজার মিটার অবৈধ জাল শশীগঞ্জ ঘাট সংলগ্ন খোলা জাগায় জনসম্মূখে আগুনে পুড়ে ধ্বংস করা হয়েছে।
উপজেলা মৎস কর্মকর্তা আমির হোসেন জানান, পূর্ণিমার জোঁ-তে নদীতে ইলিশের উৎপাদন বৃদ্ধি পায়। এর সাথে সাথেই এক শ্রেণির অসাধু ব্যবসায়ী ও জেলে নদীতে অবৈধ জাল পেতে মৎস সম্পদ নষ্ট করছে। এজন্য মৎস সম্পদ ধ্বংস প্রতিরোধে ও অবৈধ জালের ব্যবহার প্রতিরোধে সম্মিলিত বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। তারই অংশ হিসেবে কোষ্টগর্ডের একটি দল নিয়ে অভিযান পরিচালনা করে প্রায় সাড়ে চার লক্ষ টাকা মুল্যের ২২ হাজার মিটার অবৈধ জাল আগুনে পুড়ে নষ্ট করা হয়েছে। মৎস সম্পদ রক্ষার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...