দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ১৯শে জানুয়ারী ২০২২ রাত ০৯:৩৯
৫৯২
দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে কামরুল ইসলাম তানভির নামে এক ভুয়া সেনাকর্মকর্তাকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড থেকে স্থানীয়রা তাকে আটক করেন। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়। আটক কামরুল ইসলাম লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের বাসিন্দা শাহে আলমের ছেলে।
দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক কামরুল সেনা কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন সময় মানুষের সাথে প্রতারণা করে আসছিল। আজ দুপুরের দিকে বাংলাদেশ সেনাবাহিনীতে সদ্য নিয়োগ পাওয়া দক্ষিণ জয়নগর ইউনিয়নের আহাম্মদের হাট এলাকার মোঃ নোমানের বাড়িতে গিয়ে কামরুল নিজেকে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার পরিচয় দিয়ে নোমানের কাছ থেকে অর্থ দাবি করেন। পরে তার কথাবার্তায় সন্দেহ হলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেন। তার কাছ থেকে সেনাবাহিনীর লোগোসহ কিছু কাগজপত্র, সেনাবাহিনীর কাপড়ের একটি মানিব্যাগ এবং একটি ক্যাপ পাওয়া যায়।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত