বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৯শে জানুয়ারী ২০২২ রাত ০৯:৩৩
৫৩০
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার ৫ উপজেলায় বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে ৪০মন জাটকা (ছোট ইলিশ) জব্দ করা হয়েছে। এসময় জাটকা ধরা ও মজুদ করার অপরাধে ৭৮ জেলেকে আটক করা হয়েছে। এছাড়াও বিপুল পািরমান অবৈধ জাল জব্দ করা হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা আজহারুর ইসলাম ও স্থানীয় সূত্র জানান, নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে মৎস্য বিভাগ ও পুলিশ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত একযোগে জেলার ৫ উপজেলার মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালায়। দিনব্যাপী এ অভিযানে সদর উপজেলার মেঘনা নদীর রাজাপুরের জনতা বাজার, ধনিয়া ইউনিয়নের তুলাতুলি বাজার ও ইলিশা মাছ ঘাট থেকে ২০ মন জাটকা সহ ৬ জনকে আটক করা হয়। জাটকা কেনার দায়ে আড়ৎদার মো: ইউছুব ব্যাপারীকে ৫ হাজার টাকা জরিমানা প্রদান করেন নিবাহী ম্যাজিস্ট্রেট মো: ইউছুফ হাসান। একই সময়ে চরফ্যাসন উপজেলায় ৩১ জন, দৌলতখানে ৩২ জন, লালমোহনে ৮ জন ও বোরহানউদ্দিন থেকে ১ জেলেকে আটক করেছে। আটককৃতদের কাছ থেকে আরও প্রায় ২০ মন জাটকা জব্দ করা হয়েছে। । এসময় ৩০ হাজার মিটার কারেন্ট জাল,৬১টি বেহুন্দি জাল, ১টি পাই জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল পুড়িয়ে বিন্ষ্ট করা হয় ও অসহায়দের মাঝে জাটকা মাছ বিতরণ করা হয়। এদিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ পর্যন্ত ভোলা সদর উপজেলার ১ মৎস্য আড়ৎদারকে ৫ হাজার, লালমোহনের ৮ জেলের ১৫ হাজার ও বোরহানউদ্দিনের ১ জেলের ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অন্যদের মোবাইল কোর্টের মাধ্যমে বিচার কাজ সম্পন্ন হবে।
ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে
ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালী
ভোলায় মাদরাসা শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবীতে ঐক্যের ডাক
মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চরফ্যাশনে সংকটে হাজারো জেলে
চরফ্যাশনে নবনিযুক্ত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা
ভোলায় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
ভোলায় জেলেদের মাঝে চাল বিতরণ শুরু
লালমোহনে কাভার্ড ভ্যানসহ ৯ হাজার লিটার অপরিশোধিত সয়াবিন তেল জব্দ
লালমোহনে সীরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা
একনেকে সৌরবিদ্যুৎকেন্দ্রসহ ১৩ প্রকল্প অনুমোদন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত