অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৮ই জুলাই ২০২৬ | ২৪শে আষাঢ় ১৪৩৩

ভোলায় ৪০ মণ জাটকাসহ ৭৮ জেলে আটক

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে জানুয়ারী ২০২২ রাত ০৯:৩৩

remove_red_eye

৫১২

 বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার ৫ উপজেলায়  বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে ৪০মন জাটকা (ছোট ইলিশ) জব্দ করা হয়েছে। এসময় জাটকা  ধরা ও মজুদ করার অপরাধে ৭৮ জেলেকে আটক করা হয়েছে। এছাড়াও বিপুল পািরমান অবৈধ জাল জব্দ করা হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা আজহারুর ইসলাম ও স্থানীয় সূত্র জানান, নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে মৎস্য বিভাগ ও পুলিশ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত একযোগে জেলার ৫ উপজেলার মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালায়।  দিনব্যাপী এ অভিযানে সদর উপজেলার মেঘনা নদীর রাজাপুরের জনতা বাজার, ধনিয়া ইউনিয়নের তুলাতুলি বাজার ও ইলিশা মাছ ঘাট  থেকে ২০ মন জাটকা সহ ৬ জনকে আটক করা হয়। জাটকা কেনার দায়ে আড়ৎদার মো: ইউছুব ব্যাপারীকে ৫ হাজার টাকা জরিমানা প্রদান করেন নিবাহী ম্যাজিস্ট্রেট মো: ইউছুফ হাসান। একই সময়ে চরফ্যাসন উপজেলায় ৩১ জন, দৌলতখানে ৩২ জন, লালমোহনে ৮ জন ও বোরহানউদ্দিন থেকে ১ জেলেকে আটক করেছে। আটককৃতদের কাছ থেকে আরও প্রায় ২০ মন জাটকা জব্দ করা হয়েছে। । এসময় ৩০ হাজার মিটার কারেন্ট জাল,৬১টি বেহুন্দি জাল, ১টি পাই জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল পুড়িয়ে বিন্ষ্ট করা হয় ও অসহায়দের মাঝে জাটকা মাছ বিতরণ করা হয়। এদিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ পর্যন্ত   ভোলা সদর উপজেলার ১ মৎস্য আড়ৎদারকে ৫ হাজার, লালমোহনের ৮ জেলের ১৫ হাজার ও বোরহানউদ্দিনের ১ জেলের ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অন্যদের মোবাইল কোর্টের মাধ্যমে বিচার কাজ সম্পন্ন হবে।

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

টানা বৃষ্টির ভোগান্তি আর কতদিন?

টানা বৃষ্টির ভোগান্তি আর কতদিন?

অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করতে চাই: প্রধানমন্ত্রী

অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করতে চাই: প্রধানমন্ত্রী

ভিসা পলিসি চূড়ান্তে ৮ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন

ভিসা পলিসি চূড়ান্তে ৮ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন

সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

প্রধানমন্ত্রীর ওপর সন্তুষ্ট দেশের ৭৫.৩ শতাংশ মানুষ: জরিপ

প্রধানমন্ত্রীর ওপর সন্তুষ্ট দেশের ৭৫.৩ শতাংশ মানুষ: জরিপ

আরও...