বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৯ই আগস্ট ২০১৯ রাত ১১:০০
৭৭৯
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভারতে ক্ষমতাসীন মোদি সরকার কর্তৃক ভারতের সংবিধান থেকে ৩৭০ ধারা বাতিলের মাধ্যমে মুসলিম অধুষ্যিত কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিল করে কাশ্মিরকে কেন্দ্র শাসিত অঞ্চল ঘোষনা, কাশ্মির সহ সারা ভারতের বিভিন্ন স্থানে আরএসএস , হিন্দু মহাসভা সহ গেরুয়া বাহিনী কর্তৃক ভারতীয় মুসলমানদের উপর হামলা ,নির্যাতন ,ঘরবাড়িতে অগ্নি সংযোগের প্রতিবাদে এবং কাশ্মিরের স্বাধীনতার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন ভোলা জেলা শাখা।
শুক্রবার জুমা বাদ ভোলা হাটখোলা জামে মসজিদ প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ভোলা সদর রোড বাংলা স্কুল মোড় সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে নতুন বাজার চত্বরে এসে শেষ হয় । এসময় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা শাখা ( উত্তর) এর সিনিয়র সহ সভাপতি মাও: মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন ভোলা জেলার সহ সভাপতি মাও: তাজউদ্দিন ফারুকি , সাধারন সম্পাদক মাও: আতাউর রহমান মোমতাজী ,যুগ্ম সম্পাদক মাও: তরিকুল ইসলাম ,সাংগঠনিক সম্পাদক মুফতি আবদুল মমিন, প্রচার সম্পাদক মাও: ইউসুফ আদনান , যুব আন্দোলন সম্পাদক মাও: ইব্রাহিম প্রমুখ।
এ সময় বক্তরা বলেন, ভারতের হিন্দুত্ববাদী মোদি সরকার কাশ্মির নিয়ে যে নীতি গ্রহন করেছে তা অমানবিক ,বর্বর এবং উপমহাদেশের শান্তি বিনষ্টকারী পদক্ষেপ। এই পদক্ষেপের কারনে কাশ্মির সহ সারা ভারতীয় উপমহাদেশের শান্তি নষ্ট হবে। আর এই নীতি ভারতীয় সংবিধানের পরিপন্থী । এসময় বক্তরা আরো বলেন ,সারা পৃথিবির শান্তিকামি মুসলমান ও শান্তিকামি জনগনের মত বাংলাদেশের মুসলিমরাও কাশ্মির ইস্যুতে কাশ্মিরিদের পাশে থাকবে । বিক্ষোভ সমাবেশ শেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে সমাবেশ শেষ হয়।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত