অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৬ই জুলাই ২০২৬ | ২২শে আষাঢ় ১৪৩৩

ভোলায় যাত্রীবাহি বাস থেকে ২০০ কেজি জাটকা জব্দ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৩ই জানুয়ারী ২০২২ রাত ০৯:১০

remove_red_eye

৫৪৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় একটি যাত্রীবাহি বাসে তল্লাশী চালিয়ে ৫ মন অথাৎ ২০০ কেজি অবৈধ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। তবে  অবৈধ জাটকা পাচারের সাথে জড়িত কাউকে আটক করা যায়নি। বুধবার (১২ জানুয়ারি ) রাত সাড়ে ৯ টার দিকে ভোলা সদরের ভেদুরিয়া ঘাট এলাকা থেকে এ জাটকা জব্দ করা হয়।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. তাহসিন রহমান বৃহস্পতিবার সকালে  জানান, একটি গোপন সংবাদের ভিত্তিতে ভোলার ভেদুরিয়া ঘাটে অভিযান পরিচালনা করে আব্দুল্লাহ পরিবহন নামে একটি যাত্রীবাহি বাসে তল্লাশী চালিয়ে ২০০ কেজি অবৈধ জাটকা জব্দ করা হয়। তবে এর সাথে জরিত কাউকে পাওয়া যায়নি। পরে জব্দকৃত জাটকা স্থানীয় মৎস্য বিভাগের উপস্থিতিতে বিভিন্ন এতিমখানা, গরীব ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। উল্লেখ্য, ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত ১০ ইঞ্চি বা ২৫ সেন্টিমিটারের নিচে জাটকা ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাত, ক্রয়-বিক্রয় ও বিনিময়ের ওপর নিষেধাজ্ঞা জারি করে সরকার।

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া

ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন

ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন

নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে

নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

আরও...