অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় পরকীয়া জেনে যাওয়ায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ: গ্রেফতার-১

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১১ই জানুয়ারী ২০২২ রাত ১০:০৮

remove_red_eye

৫৩৬

জুয়েল সাহা বিকাশ : ভোলায় স্বামীর সাথে অন্য নারীর পরকীয়া সম্পর্ক জেনে যাওয়ায় জের ধরে রাবেয়া বেগম (৩৫) নামে এক গৃহবধূকে শ্বসরোধে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে। নিহত রাবেয়া বেগম ভোলার চরফ্যাশন উপজেলার জিন্নাগড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর মাদ্রাস গ্রামের মোঃ জসিম উদ্দিনের স্ত্রী। এ ঘটনায় নিহতের ছেলে মোঃ তানভীর চরফ্যাশন থানায় তার পিতা মোঃ জমিস ব্যপারী ও প্রতিবেশী নারী তাছনুর বেগমকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করন। পরে  মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুরে ওই গ্রাম থেকে পুলিশ আসামী তাছনুর বেগমকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেন।
নিহতরে ছেলে ও মামলা সূত্রে জানা গেছে, নিহতের স্বামী জসিম ব্যপারী র্দীঘ দিন ধরে তাদের প্রতিবেশী তাছনুর বেগম নামে এক নারীর সাথে পরকীয়া সম্পর্ক জড়িয়ে পরে। বিষয়টি নিহত রাবেয়া বেগম টের পেলে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া হতো। এ ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১১ জানুয়ারি) ভোরের দিকে জসিম উদ্দিন তার স্ত্রী রাবেয়া বেগমবে শ^াসরোধ করে হত্যা করে। এবং হত্যার ঘটনাটি আত্মহত্যা বলে চালিয়ে দিতে গাছের সাথে নিহতের লাশ ঝুলিয়ে পালিয়ে যায়।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনির হোসেন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরণ করেছে। প্রাথমিক তদন্তে নিহতের শরীরের আঘাতের চিহৃ পাওয়া গেছে।
তিনি আরো জানান, নিহতের ছেলে তানভীর হোসেন বাদী হয়ে মঙ্গলবার সকালে তার পিতা ও প্রতিবেশী এক নারীকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে। পরে আমরা অভিযান চালিয়ে তাছনুর বেগম নামে এক আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছি। এছাড়াও মামলার প্রধান আসামী পালাতন রয়েছে। তাকেও গ্রেফতারের চেষ্টা চলছে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...