বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১ই জানুয়ারী ২০২২ রাত ১০:০৮
৫২৭
জুয়েল সাহা বিকাশ : ভোলায় স্বামীর সাথে অন্য নারীর পরকীয়া সম্পর্ক জেনে যাওয়ায় জের ধরে রাবেয়া বেগম (৩৫) নামে এক গৃহবধূকে শ্বসরোধে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে। নিহত রাবেয়া বেগম ভোলার চরফ্যাশন উপজেলার জিন্নাগড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর মাদ্রাস গ্রামের মোঃ জসিম উদ্দিনের স্ত্রী। এ ঘটনায় নিহতের ছেলে মোঃ তানভীর চরফ্যাশন থানায় তার পিতা মোঃ জমিস ব্যপারী ও প্রতিবেশী নারী তাছনুর বেগমকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করন। পরে মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুরে ওই গ্রাম থেকে পুলিশ আসামী তাছনুর বেগমকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেন।
নিহতরে ছেলে ও মামলা সূত্রে জানা গেছে, নিহতের স্বামী জসিম ব্যপারী র্দীঘ দিন ধরে তাদের প্রতিবেশী তাছনুর বেগম নামে এক নারীর সাথে পরকীয়া সম্পর্ক জড়িয়ে পরে। বিষয়টি নিহত রাবেয়া বেগম টের পেলে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া হতো। এ ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১১ জানুয়ারি) ভোরের দিকে জসিম উদ্দিন তার স্ত্রী রাবেয়া বেগমবে শ^াসরোধ করে হত্যা করে। এবং হত্যার ঘটনাটি আত্মহত্যা বলে চালিয়ে দিতে গাছের সাথে নিহতের লাশ ঝুলিয়ে পালিয়ে যায়।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনির হোসেন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরণ করেছে। প্রাথমিক তদন্তে নিহতের শরীরের আঘাতের চিহৃ পাওয়া গেছে।
তিনি আরো জানান, নিহতের ছেলে তানভীর হোসেন বাদী হয়ে মঙ্গলবার সকালে তার পিতা ও প্রতিবেশী এক নারীকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে। পরে আমরা অভিযান চালিয়ে তাছনুর বেগম নামে এক আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছি। এছাড়াও মামলার প্রধান আসামী পালাতন রয়েছে। তাকেও গ্রেফতারের চেষ্টা চলছে।
ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু
ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালী
চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা
তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত