তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ১১ই জানুয়ারী ২০২২ রাত ০৯:৫৯
৫০৮
এম নয়ন ,তজুমদ্দিন : ভোলার তজুমদ্দিনে মৌলিক স্বাক্ষরতা প্রকল্পে চলছে হ-য-ব-র-ল অবস্থা। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় মৌলিক স্বাক্ষরতা প্রকল্পের (৬৪ জেলা) কোন কার্যক্রম চলছে না তজুমদ্দিনে! অথচ, ভোলা সেবা সংঘ নামের একটি এনজিও সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে প্রায় কোটি টাকার অধিক ব্যয়ে ৩০০ স্কুলের অনুমোদন পান। গত ৮ ডিসেম্বর হতে উপজেলার নিরক্ষর ও বয়োবৃদ্ধ মানুষদের অক্ষরজ্ঞান দানের লক্ষ্যে এসব স্কুল চালু হওয়ার কথা। কিন্ত, নামমাত্র প্রকল্পের উদ্ভোদন দেখিয়ে কাগজে কলমে এসব প্রতিষ্ঠানের কার্যক্রম চলমান থাকলেও উপজেলার কোথাও এর অস্তিত্ব নেই।
সুত্রে জানা গেছে, ২০১৯-২০ অর্থ বছরে প্রকল্পে আওতায় নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়তে তজুমদ্দিন উপজেলায় ৩০০ স্কুল কেন্দ্রে এ কার্যক্রম হাতে নেয় সরকার। কার্যক্রম বাস্তবায়নের দায়িত্ব পায় ভোলা সেবা সংঘ নামের একটি এনজিও। প্রতিটি কেন্দ্রের জন্য ৩০ জন পুরুষ ও ৩০ জন নারী পৃথক সময়ে শিক্ষার্থী হিসেবে চূড়ান্ত করা হয়। এসব কেন্দ্রে একজন পুরুষ ও একজন নারী শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে। এদের তদারকী করতে ১৫ জন সুপারভাইজার ও একজন প্রোগ্রাম অফিসারও নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগকৃতদের বেতন ও সম্মানীসহ শিক্ষা উপকরণ ও কেন্দ্রের ব্যয় নির্বাহ করতে এনজিওকে প্রায় কোটি টাকার অধিক বরাদ্দ দেয় সরকার। ইতিমধ্যে কেন্দ্র চালু না হলেও প্রকল্পের প্রোগ্রাম অফিসারের সহায়তায় বিভিন্ন খাতের প্রায় সাড়ে ১৮ লক্ষ টাকা বিল উত্তোলন করে নিয়ে গেছে বাস্তবায়নকারী এনজিও ভোলা সেবা সংঘ।
গত ৮ ডিসেম্বর হতে উপজেলার নিরক্ষর ও বয়োবৃদ্ধ মানুষদের অক্ষরজ্ঞান দানের লক্ষ্যে এসব স্কুল চালু হওয়ার কথা। নিয়মানুযায়ী ৩শ’টি কেন্দ্রে বিকেলে নারী ও সন্ধ্যায় পুরুষ শিক্ষার্থীরা পাঠদান করবে। ৩০০ শিখন কেন্দ্র প্রস্তুত না করেই ঘটাকরে গত ১৩ নভেম্বর উপজেলার মধ্য চাঁদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ইউএনও মরিয়ম বেগম-কে দিয়ে প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। কিন্তু দেড় মাসেও ৮/১০ টি কেন্দ্র ছাড়া শুরু হয়নি এ শিক্ষা কার্যক্রম।
বিভিন্ন এরাকার সুপারভাইজারদের সাথে কথা বলে জানা গেছে উপকরণ না পাওয়ায় তারা কার্যক্রম চালু করতে পারছেন না। এবিষয়ে জানতে চাইলে প্রোগ্রাম অফিসার সাইদুর রহমান শাহিন উপজেলা সকল কেন্দ্র চলমান থাকার দাবী করলেও তার কাছে ৩০০ শিখন কেন্দ্র ও শিক্ষকের তালিকা চাইলে তা পাওয়া যায়নি। প্রকল্পের উদ্বোধনের দুই মাস অতিবাহিত হওয়ার বিষয়টি স্মরণ করিয়ে দিলে তিনি জানান, প্রতিটির কেন্দ্রের কার্যক্রম তদারকী করে নিয়মিত প্রতিবেদন প্রেরণ করছেন।
উপজেলা নির্বাহি কর্মকর্তা মরিয়ম বেগমের কাছে প্রকল্পের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্পর্কে আমাকে কোন কিছু অবহিত করছেনা, প্রযোজনীয় কাগজপত্র ও কার্যক্রম সম্পর্কে অবহিত করার জন্য প্রোগ্রাম অফিসার কে নির্দেশনা দেয়া হয়েছে।
আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল
যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী
জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী
ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ
সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা
খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল
বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী
একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক