অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন বাংলাদেশের সৃষ্টি হতো না: এমপি শাওন


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১০ই জানুয়ারী ২০২২ রাত ১০:৪৮

remove_red_eye

৬১৯





লালমোহন প্রতিনিধি : ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নের্তৃত্বে ৯ মাস স্বসস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ ১৬ ডিসেস্বরে বিজয় অর্জন করলেও মুজিববিহীন সে বিজয় অপূর্ণ থেকে যায়। ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাঙ্গালীর সেই স্বাধীনতা পূর্ণাঙ্গ রুপ পেয়েছিল।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোমবার বিকালে তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগের আয়োজনে সরকারি কলেজ মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
এমপি শাওন আরও বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন বাংলাদেশের সৃষ্টি হতো না। শেখ মুজিবুর রহমান মানেই বাংলাদেশ।   
এর আগে সকালে দিবসটি উপলক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন এমপি শাওন।
এসময় আরো উপস্থিত ছিলেন, তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ফজলুল হক দেওয়ান সহ স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীরা।