মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ৮ই জানুয়ারী ২০২২ রাত ১০:১৩
৪৯৩
মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় ১ নং মনপুরায় ইউনিয়নে আ’লীগের নমিনেশন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত শুক্রবার সকালে বর্তমান চেয়ারম্যান আমানত উল্যাহ আলমগীরের বাড়িতে হামলা করে সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন। অবশেষে ওই হামলার ঘটনার একদিন পর শনিবার সেই সাবেক চেয়ারম্যান আলাউদ্দিনের বিরুদ্ধে মামলা নেয় পুলিশ। হামলার ঘটনায় বর্তমান চেয়ারম্যানের ভাই আবদুস সালাম বাদী হয়ে ৪২ জনকে আসামী করে থানায় মামলা করে ।
এদিকে আ’লীগের নমিনেশন ও আধিপত্য বিস্তার নিয়ে ওই ইউনিয়নে একের পর এক হামলা ও সংঘর্ষের ঘটনায় আতংক ও উৎকন্ঠায় দিন অতিবাহিত করছে ১০ হাজার বাসিন্দারা।
এছাড়াও হামলা ও মামলার প্রধান আসামী সাবেক চেয়ারম্যান আলাউদ্দিনসহ অন্যান্য ক্যাডাররা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও আটক না হওয়ায় আতংকে দিন পার করছে বর্তমান চেয়ারম্যান পরিবারের সদস্যরা। এদিকে মামলা তুলে নিতে সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন সহ ক্যাডাররা হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছে বর্তমান চেয়ারম্যানের ভাই মিজান।
তবে হামলার ঘটনায় সাহাবুদ্দিন ও সুজন নামে দুইজনকে আটক করে পুলিশ। আটককৃত দুই জনের বাড়ি উপজেলার ১নং মনপুরা ইউনিয়নের কূলাগাজী তালুক গ্রামে।
এই ব্যাপারে বর্তমান চেয়ারম্যান আমানত উল্যাহ আলমগীর জানান, যুবদল থেকে আ’লীগে আসা আলাউদ্দিন এখন আ’লীগ সহ সাধারন মানুষের জন্য মূর্তিমান আতংক। এমন কোন অপকর্ম নেই সে করেনা। আ’লীগের নমিনেশন ও আধিপত্য বিস্তারের জন্য আমার বাড়িতে হামলা করে। আমি সুষ্ঠ বিচার দাবী করছি।
এই ব্যাপারে মনপুরা থানার ওসি সাইদ আহমেদ জানান, থানায় মামলা হয়েছে। হামলার ঘটনায় সাহাবুদ্দিন ও সুজন নামে দুইজনকে আটক করা হয়েছে। সকল আসামীকে গ্রেফতারের চেষ্ঠা চলছে।
উল্লেখ্য, গত শুক্রবার সকাল ৯ টায় সাবেক চেয়ারম্যানের নের্তৃত্বে বর্তমান চেয়ারম্যান আমানত উল্যাহ আলমগীরের বাড়িতে হামলা চালানো হয়। হামলায় চেয়ারম্যানের বৃদ্ধ মা, দুই ভাইসহ ১০ জন আহত হয়। এছাড়াও বর্তমান চেয়ারম্যান সমর্থিত তিন ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর করা হয়।
আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল
যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী
জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী
ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ
সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা
খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল
বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী
একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক