অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

মনপুরায় ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা-ভাংচুর,লুটপাট

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ৭ই জানুয়ারী ২০২২ রাত ০৯:২৮

remove_red_eye

৫৫৮

যুবলীগ সম্পাদকসহ  আহত-১০

মনপুরা  প্রতিনিধি : ভোলার মনপুরায় সাবেক চেয়ারম্যান আলাউদ্দিনের নের্তৃত্বে ১ নং মনপুরা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলমগীরের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর, মারধর ও লুটপাট করা হয়। আওয়ামী লীগের চেয়ারম্যান নমিনেশন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হামলা আলাউদ্দিন নিজেই চালায় বলে অভিযোগ করেছেন বর্তমান চেয়ারম্যান আমানত উল্যাহ আলমগীর।

এই সময় হামলাকারীরা চেয়ারম্যানের মা, ভাই বিআরডিবি চেয়ারম্যান ও অপরভাই যুবলীগ সম্পাদক সহ ১০ জনকে বেদম মারধর করে আহত করে। এছাড়াও চেয়ারম্যান সমর্থিত ৩ ব্যবসায়ীর দোকাপাট ভাংচুর করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদের নের্তৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেলে পরিস্থিতি শান্ত হয়। এই ঘটনায় এলাকায় থমথমে বিরাজ করছে। যে কোন সময় ফের রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন স্থানীয়রা।

শুক্রবার সকাল ৯ টায় উপজেলার মনপুরা ইউনিয়নের কাউয়ারটেক সংলগ্ন আলমগীর চেয়ারম্যানের বাড়িতে এই ঘটনা ঘটে। পরে চৌমুহনী বাজার ও নতুন রামনেওয়াজ বাজারে চেয়ারম্যান সমর্থিত তিন ব্যবসায়িক প্রতিষ্ঠা হামলা চালানো হয়।

হামলায় আহতরা হলেন, চেয়ারম্যানের মা ফাতেমা খাতুন, ভাই বিআরডিবি চেয়ারম্যান আবদুস সালাম, অপর ভাই ্ইউনিয়ন যুবলীগ সম্পাদক মিজান, জিহাদ হোসেন, অভি, মোঃ কাসেম, শাকিব, তসলিম, গিয়াস ও বেলাল। এদের সবার বাড়ি উপজেলার মনপুরা ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

এছাড়াও চেয়ারম্যান সমর্থিত ভাংচুরকৃত তিন ব্যবসায়িক প্রতিষ্ঠান হলো, চেীমুহনী বাজারের শাকিব ইলেকট্রনিক্স, নতুন রামনেওয়াজ বাজারে গিয়াসের কসমেটিক্স ও রুবি বস্ত্র বিতান।

প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি জানান, সকাল ৯ টায় সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন ২০-২৫ জন ক্যাডার নিয়ে বর্তমান চেয়ারম্যান আলমগীর ভাইয়ের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর সহ মারধর করে। এদের মধ্যে অনেকে বিএনপি সমর্থিত স্থানীয় ক্যাডার। এই সময় ওই সমস্ত লোকজন চেয়ারম্যানের দুই ভাই ও বৃদ্ধ মাকে মারধর করে।

এই ব্যাপারে মনপুরা ইউনিয়নের চেয়ারম্যান আমানত উল্যাহ আলমগীর জানান, যুবদল থেকে আ’লীগ যোগদান করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে লাঠিয়াল বাহিনীর প্রধান আলাউদ্দিন। এখন সে আ’লীগের টিকেট পেতে ও রাজনৈতিক প্রভাব বিস্তার করতে আমার বাড়িতে হামলা চালিয়ে লুটপাট সহ আমার মা ও ভাইকে মারধর করে। তিনি আরও জানান, এর আগে এই লাঠিয়াল বাহিনীর নেতা আলাউদ্দিন হিন্দুদের জমি দখল ও এক শিক্ষককে গলায় রসি দিয়ে ঘুরানোর অপরাধে জেল খেটেছে।

এই ব্যাপারে সাবেক চেয়ারম্যান আলাউদ্দিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্ঠা করা হলেও ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ জানান, চেয়ারম্যানের বাড়িতে হামলার ঘটনায় লিখিত অভিযোগ পায়নি। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। কেউ অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...