দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ৪ঠা জানুয়ারী ২০২২ রাত ১১:০১
৬৩৫
দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে নামাজ পড়াকে কেন্দ্র করে ফিরোজ (৩৫) নামের এক মুদি ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। প্রতিপক্ষের কোপে তার ঘাড়ে চৌদ্দটি ও ডান হাতে চারটি সেলাই করা হয়েছে। মঙ্গলবার সকালে পৌরসভা ২ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আহত ফিরোজ দৌলতখান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অভিযুক্তরা হলেন, একই এলাকার মৃত ওবায়দুল মাঝির ছেলে হারুন, দুলাল ও মান্নান।
ঘটনার সম্পর্কে ফিরোজ জানান, মঙ্গলবার ফজরের নামাজ পড়াকে কেন্দ্র করে বড় ভাই কবিরের সাথে প্রতিপক্ষ হারুনের বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে হারুন মারধর করে কবিরকে। মারধরের বিষয়টি কবির দোকানের কাছে এসে আমাকে জানান। এসময় কোন কিছু বুঝে উঠার আগে প্রতিপক্ষ হারুন তার ভাই দুলাল ও মান্নান দেশীয় অস্ত্র নিয়ে এসে আমাকে এলোপাথাড়ি কোপাতে থাকে। তাদের কোপে ঘাড়ে চৌদ্দটি ও ডান হাতে চারটি সেলাই লাগে। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে এনে ভর্তি করান। এদিকে এসব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবী করেন হারুন। থানার ওসি বজলার রহমান জানান, এ ঘটনা অভিযোগ পাওয়া গেলে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান
শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত