চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ৪ঠা জানুয়ারী ২০২২ রাত ১০:৫৪
৬৯৪
চরফ্যাসন সংবাদদাতা : যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, চরফ্যাশনের উন্নয়ন আজ বাংলাদেশে স্বীকৃত। বরিশাল বিভাগের মধ্যে একমাত্র দ্বিতীয় উপজেলা যেখানে প্রায় ২০ কোটি টাকায় নির্মিত ১০০শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫তলা ভবন নির্মান করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি জ্যাকব আরো বলেন, বৃহৎ জনগোষ্ঠির এ উপজেলায় জনসাধারণের নিরাপত্তা ও আইনি সেবা সহজলভ্য করার লক্ষে ৪টি থানা এবং পুলিশ ফারিসহ অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতসহ এডিশনাল কোর্ট স্থাপন করা হয়েছে। যা বাংলাদেশের কোনো উপজেলায় নেই। আজকে মামলা মোকদ্দমায় ভূক্তভোগী মানুষ ১০০কিলোমিটার দূরে গিয়ে জেলা শহরে গিয়ে মামলার হাজিরা দিতে হয়না। এসব মানুষ আজ মন থেকে দোয়া করে। এমপি জ্যাকব চরফ্যাশন ও মনপুরার উন্নয়ের চিত্র তুলে ধরে আরো বলেন, চরফ্যাশনে একসময়ে একটি টিনের চালা যুক্ত সাব রেজিস্ট্রি অফিস ছিলো আজকে আওয়ামী লীগ সরকারের আমলে সেখানে ৪টি ৪তলা বিশিষ্ট সাবরেজিস্ট্রি অফিস ও ২০ কোটি টাকা ব্যয়ে খাসমহল জামে মসজিদ এবং ৫ কোটি টাকা ব্যয়ে আধুনিক ডাক বাংলো নির্মাণ করা হয়েছে। ১৭ কোটি টাকা ব্যয়ে শেখ রাসেল স্টেডিয়াম নির্মাণে অনুমোদন হয়েছে। এছাড়াও চরফ্যাশন সদর বাজারে ময়লা আবর্জনায় ভরা পুকুরটি ভরাট করে দৃষ্টি নন্দন ফ্যাসন স্কয়ার পাশাপাশি শিশু পার্ক ও প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে দৃষ্টি নন্দন জ্যাকব ওয়াটস টাওয়ার নির্মাণ করা হয়েছে। যা একটি উপজেলায় উন্নয়নের বিরোল দৃষ্টান্ত। তিনি বলেন, স্কুল কলেজ মাদ্রাসাগুলোও এমপিওর পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন এবং ভোলা জেলার একমাত্র টিসার্স ট্রেনিং কলেজ নির্মাণের পাশাপাশি সড়ক ও যোগাযোগ ব্যবস্থায় শতশত কোটি টাকার উন্নয়ন কাজ চলমান রয়েছে। অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শোভন বোশাকের সভাপতিত্বে ও মেডিকেল অফিসার ডাক্তার আবদুল হাইয়ের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক নুরুল ইসলাম ভিপি ও পৌর মেয়র এম মোরশেদ প্রমুখ।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত