অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ | ১২ই অগ্রহায়ণ ১৪৩৩


লালমোহন বিনামূল্যে বই বিতরণের উদ্বোধন করলেন এমপি শাওন


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২রা জানুয়ারী ২০২২ রাত ১০:৫৩

remove_red_eye

৫১১


 মোঃ নোমান হোসেন , লালমোহন :  শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ, এই শ্লোগান নিয়ে সারাদেশের ন্যায় ভোলার লালমোহনে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ ২০২২ অনুষ্ঠিত হয়েছে । রবিবার সকাল ১০ টায় লালমোহন মডেল মাধ্যমিক বিদ্যালয় এবং বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে উক্ত বই বিতরণ সভা অনুষ্ঠিত হয় । লালমোহন উপজেলা ভারপ্রাপ্ত  নির্বাহি অফিসার জাহিদুল ইসলামের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা -৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন ।
এসময় এমপি শাওন বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন করেছেন । তিনি বহু মাধ্যমিক বিদ্যালয় বিদ্যালয় জাতীয় করণ করেছেন. এবং অনেক রেজিস্টার কৃত প্রাইমারি বিদ্যালয় কে সরকারি ঘোষণা করেছেন । বিনামূল্যে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন পৃথিবীর ভিতরে অনেক উন্নয়নশীল দেশ আছে তারা ওই ধরনের দৃষ্টান্ত স্থাপন করতে পারেননি , যেটা জননেত্রী শেখ হাসিনা করেছেন । আমি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি সকলকে । এ সময় আরো উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, একাডেমিক সুপারভাইজার মদন মোহন মন্ডল , প্রাথমিক শিক্ষা অফিসার আখতারুজ্জামান মিলন, লালমোহন মডেল মাধ্যমিক বিদ্যালযে়র প্রধান শিক্ষক হেলাল উদ্দিন, বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল হাই, লালমোহন উপজেলা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক, সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম রিপন, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শাহীন জুয়েল ,পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, যুগ্ন আহ্বায়ক আ’ন’ম  শাহ জামাল দুলাল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আহাদুল ইসলাম সুজন, লালমোহন প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক জসিম জনি, সহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।





জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

তরুণ উদ্যোক্তা আজিজুল ইসলাম আজিজ আর নেই

তরুণ উদ্যোক্তা আজিজুল ইসলাম আজিজ আর নেই

ইউএনওর স্বাক্ষর জাল করে বিদ্যালয়ের ভবন ভাঙার চেষ্টা

ইউএনওর স্বাক্ষর জাল করে বিদ্যালয়ের ভবন ভাঙার চেষ্টা

বোরহানউদ্দিনে হেলিকপ্টারে করে নববধূকে বাড়ী নিয়ে আসলেন প্রবাসী

বোরহানউদ্দিনে হেলিকপ্টারে করে নববধূকে বাড়ী নিয়ে আসলেন প্রবাসী

ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে প্রস্তুত ভোলা টিম

ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে প্রস্তুত ভোলা টিম

যে কলম তুলে ধরেছিল ভোলার মৃত্যুর মিছিল সেই কলমের মানুষ আজ স্মৃতিতে

যে কলম তুলে ধরেছিল ভোলার মৃত্যুর মিছিল সেই কলমের মানুষ আজ স্মৃতিতে

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

আরও...