চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ১লা জানুয়ারী ২০২২ রাত ০৯:৪২
৫৫৫
এআর সোহেব চৌধুরী, চরফ্যাশন : নতুন শিক্ষাবর্ষে মহামারি করোনার কারনে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উৎসব ছাড়াই চরফ্যাশন উপজেলায় নতুন পাঠ্যবই বিতরণ শুরু হয়েছে। বিগত বছরগুলোতে বিনামূল্যের পাঠ্যবই উৎসব করে দেয়া হলেও করোনা সংক্রমনের কারণে এবারও উৎসব ছাড়াই শিক্ষার্থীদের হাতে শ্রেণী অনুযায়ী ধাপে ধাপে দেয়া হচ্ছে নতুন এ পাঠ্যবই। বিভিন্ন দিনে নতুন বই বিতরণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী চরফ্যাশন উপজেলার ২১৩টি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ৭৮টি মাধ্যমিক বিদ্যালয় এবং ৭০টি দাখিলসহ ইবতেদায়ী মাদ্রাসাগুলোতে শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হচ্ছে নতুন বই। শনিবার সকালে উপজেলার ২১টি ইউনিয়নে সরকারী প্রাথমিকের প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ৫৪হাজার শিক্ষার্থীর মাঝে ৩লাখ ৫০হাজার ও ইবতেদায়ী মাদ্রাসার ৪৯হাজার ৮শ শিক্ষার্থীর মাঝে ৩লাখ ৪৯হাজার ৫০০ নতুন বই বিতরণ করা হচ্ছে। মাধ্যমিক ৪৫হাজার ৪৭১ ও দাখিল ৩৫হাজার ৬৩৩ জন শিক্ষার্থীর মাঝে ৪লাখ ৫২হাজার ৫০০ নতুন পাঠ্যবই বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। নুরাবাদ নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম আমির হোসেন বলেন, সামাজিক দূরত্ব বজায় রেখে ছাত্র,ছাত্রিদের মাঝে আনন্দঘন পরিবেশে নতুন শিক্ষাবর্ষের নতুন বই বিতরণ করা হচ্ছে। শিক্ষার্থীরাও নতুন বছরে বই পেয়ে খুবই উচ্ছাসিত। সহকারী উপজেলা শিক্ষা অফিসার সফিকুল ইসলাম বলেন, প্রাথমিকে শিক্ষার্থীদের শ্রেণী অনুযায়ী নতুন বই বিতরণ শুরু হয়েছে। ইতমধ্যে প্রাথমিকের সকল বই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠানো হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার খলিলুর রহমান বলেন,মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য আরও বইয়ের প্রয়োজন রয়েছে। মাধ্যমিকের বিপুল পরিমানের বই এখনো ছাপা শেষ না হওয়ায় বইয়ের সংকট থাকলেও খুব দ্রæতই বই পাবো বলে আশা করি।
ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু
ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালী
চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা
তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত