অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

হবিগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট হত্যার প্রতিবাদে ভোলায় মানববন্ধন ও প্রতিবাদ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৯শে ডিসেম্বর ২০২১ রাত ১০:৪৯

remove_red_eye

৪৯৬

বাংলার কণ্ঠ প্রতিবেদক : হবিগঞ্জ আড়াইশো শয্যা সদর হাসপাতালের  মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মোঃ সাইফুল ইসলামের হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। বুধবার বেলা ১১ টায় ভোলা সদর হাসপাতালের সামনে  বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন ও বঙ্গবন্ধু  মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ ভোলা জেলা শাখা এর আয়োজন করে।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল  টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন এর সভাপতি মোঃ ইসরাফিল শাহিন, বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ ভোলা জেলা শাখার সভাপতি মিজানুর রহমান, বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন ও বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ ভোলা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক সহ ভোলায় র্কমরত বিভিন্ন মেডিকেল টেকনোলজিস্ট বৃন্দ।
মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে বক্তারা বলেন, গত ২৮ শে ডিসেম্বর স্যাম্পল কালেকশন এর সময় বিলম্বিত হওয়ায় হবিগঞ্জ সদর হাসপাতালে মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মোঃ সাইফুল ইসলামকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন ও বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ এর পক্ষ থেকে সারাদেশে মানববন্ধন ও অবস্থান ধর্মঘটের কর্মসূচি পালন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন ও বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ ভোলা জেলা শাখার উদ্যোগে আজকের এ মানববন্ধন ও অবস্থান ধর্মঘট পালন করা। আমরা সাইফুল ইসলামের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করছি। আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে যদি দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করা না হয় তাহলে সারা বাংলাদেশের ন্যায় কর্মবিরতি পালন করবে বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন ও বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ ভোলা জেলা শাখা।

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...