অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ভোলা সদর উপজেলার আ’ লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ।। মো: মোশারেফ হোসেন সভাপতি ও নজরুল ইসলাম গোলদার সম্পাদক 

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৮শে নভেম্বর ২০১৯ রাত ০৮:২১

remove_red_eye

১৩১৮

জুয়েল সাহা ।। ভোলা সদর উপজেলার আওয়ামী লীগের প্রায় ৭ বছর পর ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন ভোলা জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা।
এদিকে এ সম্মেলন ও কাউন্সিলে সাবেক বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ প্রধান অতিথি থাকার কথা থাকলেও তিনি অসুস্থ্য থাকায় ঢাকা থেকে টেলি ফোনে তিনি বক্তব্য প্রদান করেন। তোফায়েল আহমেদ তার বক্তব্যে সবাইকে শুভেচ্ছা জানিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোশারেফ হোসেনের সভাপত্বিতে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু।
আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হামিদুল হক বাহালুল মোল্লা, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক জহিরুল ইসলাম নকীব, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম গোলদার, ভোলা পৌর মেয়র ও যুবলীগের সভাপতি মো: মনিরুজ্জামান, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ব্যক্তি স্বার্থের জন্য আওয়ামীলীগ না করে দলের স্বার্থের জন্য আওয়ামীলীগ করতে হবে। প্রায় ৭০ বছর আগে এ আওয়ামী লীগের জন্ম হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৃণমূল পর্যায়ে এ সংগঠনকে একটি শক্তিশালি সংগঠনে রুপান্তরিত করে গেছেন। তারই ধারাবাহিকতায় আমরা আওযামী লীগে গ্রামের তৃনমূল পর্যায়ে সংগঠিত করেছি। আজ আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। আওয়ামীলীগের সাথে অন্য কোন দলের তুলনা করলে হবেনা। আওয়ামী লীগ এর নাম দেশের স্বাধীনতার সাথে জড়িয়ে আছে । আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়।
এসময় মো: মোশারেফ হোসেনকে সভাপতি ও নজরুল ইসলাম গোলদারকে সাধারন সম্পাদক, আজিজুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক, রফিকুল ইসলাম স্বাস্থ ও মানবসম্পদ সম্পাদক করে আগামী ৩ বছরের জন্য ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানের সঞ্চলনা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মো: সিরাজুল ইসলাম। সম্মেলনে ভোলা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের কাউন্সিলর ও ডেলিগেটরা অংশ গ্রহন করে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...