অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলার বোরহানউদ্দিনে ভোট কেন্দ্রে টাকাসহ নৌকার এজেন্ট আটক


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৬শে ডিসেম্বর ২০২১ সকাল ১১:৫৫

remove_red_eye

৬৪৫

 

আকতারুল ইসলাম আকাশ: ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড কেন্দ্র থেকে  টাকাসহ এক নৌকার এজেন্টকে আটক করা হয়েছে।

সকাল ৯টার দিকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট রায়হানুল ইসলাম ৩৭ হাজার টাকাসহ তাকে আটক করে।

আটককৃত এজেন্টের নাম মো. সবুজ।ম্যাজিষ্ট্রেট রায়হানুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে সকাল ৮টা থেকে বোরহানউদ্দিন ও তজুমদ্দিন উপজেলার ৮ ইউনিয়নে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে। এখন পর্যন্ত কোনো অপ্রতিকর ঘটনা ঘটেনি।

উল্লেখ্য চতুর্থ ধাপে ভোলার বোরহানউদ্দিন ও তজুমদ্দিন উপজেলার ৮ ইউনিয়নে সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে।