অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় ন্যাশনাল ব্লাড ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীদের মিলনমেলা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৫শে ডিসেম্বর ২০২১ রাত ১০:৪২

remove_red_eye

৯৮৩

এম শরীফ  আহমেদ : " ভালোবেসে করি রক্তদান, আমার রক্তে বাঁচুক প্রাণ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্যো দিয়ে ন্যাশনাল বøাড ফাউন্ডেশন, বাংলাদেশ(এনবিএফ-বিডি) ভোলা জেলা শাখার লিডার্স ও স্বেচ্ছাসেবীদের  মিলনমেলা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ডিসেম্বর) সকাল ১০টায় ভোলা প্রেসক্লাবের মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত হওয়া অনুষ্ঠানটি চলে সকাল থেকে বিকাল পর্যন্ত। অনুষ্ঠানে সংগঠনের অবদানকারী বিভিন্ন জেলার ৫১জনকে সম্মাননা স্মারক দেওয়া হয়।বক্তব্যের মাঝে মাঝে ইসলামিক সংগীত এবং আবৃত্তিতে মেতে উঠেন উপস্থিত ব্যক্তিরা।
এ সময় উপস্থিত ছিলেন, ন্যাশনাল বøাড ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা মোশাররফ হোসেন ফারাবী,পরিচালক তাসনীম মেহজাবিন,বরিশাল বিভাগীয় সমন্বয়ক মানসুর আল -আমিন, আন্তঃবিভাগ সমন্বয়ক আরিফুর রহমান শান্ত প্রমূখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, তরুণ উদ্যোক্তা, স্বেচ্ছাসেবী ও সাংবাদিক এম শরীফ আহমেদ,ন্যাশনাল বøাড ফাউন্ডেশন বাংলাদেশ এর ভোলা জেলা লীডার মমিনুল ইসলাম,
খুলনা বিভাগ পর্যবেক্ষক ফিরোজ কিবরিয়া, খুলনা বিভাগ সমন্বয়ক হাফেজ রায়হান হুসাইন, বরিশাল বিভাগের পর্যবেক্ষক-১ শারমিন রিমা,ঝিনাইদহ জেলা লীডার হাফেজ আবু নাইম, খুলনা বিভাগ সহ-সমন্বয়ক সাদিয়াতুত তায়্যিবা,খুলনা জেলা লীডার-১ রাসেল মাহমুদ, বোরহানউদ্দিন উপজেলার কো-লিডার আবরার ফারদিন জিহাদ প্রমূখ।
বক্তব্যে বক্তারা বলেন, "ন্যাশনাল বøাড ফাউন্ডেশন বাংলাদেশ" একটি স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠন। এ সংগঠনটির মাধ্যমে আমরা সব সময় রক্ত দিয়ে মানুষের পাশে থাকি।আমাদের এই সংগঠনের উদ্দেশ্য যেনো, দেশের একজন রোগীও যেনো রক্তের অভাবে মৃত্যুবরণ না করে।
তারা আরও বলেন,এক ব্যাগ রক্তে একজন রোগী সুস্থ্য হয়ে ওঠে এবং সেই রোগী যখন হাসি দেয় আমাদের কাছে এটাই বড় পাওয়া। উল্লেখ্য, ন্যাশনাল বøাড ফাউন্ডেশন, বাংলাদেশ(এনবিএফ-বিডি) স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠনটি এই বছরের ২৬শে মে থেকে  আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...