বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২২শে ডিসেম্বর ২০২১ রাত ১০:৪৪
৫৯৮
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় সদর উপজেলার ১২ ইউনিয়ন নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় পদে থাকা এমন ১০ জনকে আওয়ামী লীগ থেকে আজীবনের জন্য বহিস্কার করা হয়েছে। মঙ্গলবার দলের এক বর্ধিত সভায় সিদ্ধান্তের পর উপজেলা আওয়ামী লীগ সম্পাদক নজরুল ইসলাম গোলদার স্বাক্ষরিত বহিস্কার আদেশ চিঠির কপি বুধবার সাংবাদিকদের দেয়া হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম জানান, প্রথমে উল্লেখিত ১০ জনসহ ২৫ জনকে চিঠি দিয়ে সর্তক করা হয়ে ছিল। ৮ জন দলের সিদ্ধান্ত মেনে নিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। দুই জন যুবলীগের পদে থাকায় তাদের বিষয় শিগগিরই যুবলীগ থেকে সিদ্ধান্ত নেয়া হবে। প্রথমে পদে থাকা ও দলের সাধারন সদস্য পদ থেকেও আজীবনের জন্য এদের বহিস্কার করা হয়েছে। এরা হচ্ছেন পশ্চিম ইলিশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক বর্তমান ইউপি চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন ও একই কমিটির কোষাধ্যক্ষ মোঃ নু রনবী মাস্টার, রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ রেজাউল হক মিঠু চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগ সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মিয়া মোঃ সিরাজ উদ্দিন ( মিয়া সিরাজ) , একই ইউনিয়নের বাসিন্দা সদর উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক মোঃ আনোয়ার হোসেন ছোটন, ওই ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, শিবপুর ইউনিয়নের বাসিন্দা উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম রাকিব, ওই ইউনিয়নের আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোঃ সেলিম , ভেদুরিয়া ইউনিয়নের আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক-১ মোসলেউদ্দিন পাটোয়ারী ও উত্তর দিঘলদী ইউনিয়নের বাসিন্দা উপজেলা আওয়ামী লীগ সদস্য তাজল ইসলাম হাওলাদার। বিহস্কার আদেশে অবশ্য উল্লেখ করা হয় দলের সাংগঠনিক শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডের জন্য বিধি মোতাবেক উল্লেখিত ১০জনকে আজীবনের জন্য বহিস্কার করা হলো।
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত