বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২০শে ডিসেম্বর ২০২১ রাত ১০:০৭
৫৪৫
অমিতাভ অপু : ভোলায় ১২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে শেষ মুহুর্তে মনোনয়নপত্র প্রত্যাহার না করায় বিদ্রোহী হিসেবে দলের শৃঙখলা ভঙ্গে অপরাধে আওয়ামী লীগ থেকে বহিস্কার হচ্ছেন ১৭ জন। দলের বৈঠক শেষে অভিযুক্তদের বহিস্কারের চুড়ান্ত চিঠি দেয়া হবে বলে সোমবার জানান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম। অপরদিকে রোববার মনোনয়নপত্র প্রত্যারের শেষ দিন চেয়ারম্যান পদে ৮ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এর মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী রয়েছেন ৬ জন। ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের হাতপাখা প্রতীকের এক জন ও বিএনপি দলীয় এক জন। আওয়ামী লীগের বিদ্রোহী প্রত্যাহারকারীরা হচ্ছেন ভেলুমিয়া ইউনিয়নে ৫ জন, ইউনিয়ন আওয়ামী লীগ সিনিয়র সহসভাপতি আব্দুস সাত্তার খান, ইউনিয়ন আওয়ামী লীগ সহসভাপতি মোঃ মহসিন খান, ইউনিয়ন আওয়ামী লীগ সম্পাদক আবুল খায়ের লিটন ও তার মা আজিজুননেছা । এছাড়াও বিএনপি দলীয় আব্দুল জলিল খান । ধনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মোঃ কামরুল আহসান তালুকদার, ভেদুরিয়া ইউনিয়নে হারুন অর রশিদ ও দক্ষিণ দিঘলদী ইউনিয়নে হাতপাখা প্রতীকের আক্তার হোসেন।
বিদ্রোহী হিসেবে আওয়ামী লীগ থেকে যারা বহিস্কৃত হচ্ছেন !
ভোলার সদর উপজেলার ১২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার না করায় পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী বিদ্রোহী হিসেবে আওয়ামী লীগের পদ ও সাধারন সদস্য পদ থেকে যারা বহিস্কৃত হচ্ছে এরা হচ্ছেন শিবপুর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মো: সিরাজুল আলম, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোঃ শিবলি হাসান, সাবেক ছাত্রলীগ নেতা হাসান মোর্শেদ জুয়েল। উত্তর দিঘলদী ইউনিয়নে উপজেলা আওয়ামী নির্বাহী সদস্য মোঃ তাজুল ইসলাম । বাপ্তা ইউনিয়নে যুবলীগ সভাপতি কামাল হোসেন , তার স্ত্রী বিবি আচিয়া বেগম ও ভাই মোঃ ইকরাম হোসেন । যুবলীগ নেতা টিটু হত্যা মামলা থাকায় কামাল হোসেন পলাতক রয়েছেন। ভেদুরিয়া ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক মোঃ মোসলেউদ্দিন, যুবলীগ সভাপতি মোঃ মোস্তফা কামাল । পশ্চিম ইলিশা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সম্পাদক গিয়াস উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগ কোষাধ্যক্ষ মোঃ নুরনবী । ইলিশা ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য মোঃ সিরাজুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহদপ্তর সম্পাদক আনোয়ার হোসেন (ছোটন)। রাজাপুর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাবেক চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী ( মিঠু চৌধুরী) । দক্ষিণ দিঘলদী ইউনিয়নে যুবলীগ নেতা নওশাদ হোসেন ( মুন)।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপজেলা চেয়ারম্যান জানান, বিদ্রোহীদের বিষয়ে এক সপ্তাহ আগেই চিঠি দিয়ে দলের সিদ্ধান্ত জানিয়ে দেয়া হয়ে ছিল। যারা সিদ্ধান্ত মেনেছেন, তাদের পুরস্কৃত করা হবে। যারা মানেন নি, তাদের অঅজীবনের জন্য বহিস্কার কার হবে। অপর দিকে পূর্ব ইলিশা ইউনিয়ন আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সহদপ্তর সম্পাদক আনোয়ার হোসেন (ছোটন), উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মো: সিরাজুল আলম বহিস্কার হওয়ার আগেই সোসাল মিডিয়ার মাধ্যমে আওয়ামীলীগ থেকে অব্যাহতি নেয়ার কথা ঘোষনা করেন।
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত