দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ১৯শে ডিসেম্বর ২০২১ রাত ০৯:২৬
৬৬৪
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার দৌলতখানে প্রাকৃতিক দুর্যোগের সময় ঝুঁকিপূর্ণ জেলেদের সুরক্ষার জন্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল ভোলার দৌলতখানের সৈয়দপুর ইউনিয়নের ৬১ টি নৌকার ৭৫০ জন জেলের মাঝে লাইফ জ্যাকেট, বয়া বিতরন করা হয়। এর মাধ্যমে জেলেরা এই সুরক্ষা সামগ্রী নৌকায় রেখে দুর্যোগকালীন সময়ে কিছুটা সুরক্ষা থাকতে পারবে।
সৈয়দপুর ইউনিয়ন পরিষদ এর আয়োজনে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগ কর্তৃক পরিচালিত লোকাল গভর্নমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ (লজিক) প্রকল্পের মাধ্যমে জেলেদের মাঝে এই সুরুক্ষা সামগ্রী বিতরন করা হয়। স্থানীয় সরকারের বিভাগের উপ-পরিচালক রাজিব আহমেদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই সুরক্ষা সামগ্রী বিতরণ করেন।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার তারেক হাওলাদার, দৌলতখান উপজেলা সিনিয়র উপজেলা মৎস অফিসার মাহাফুজুল হাসনাইন, স্থানীয় সরকার শাখার সহকারী কমিশনার ও একসিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুসরাত ফাতেমা চৌধুরী,লজিক প্রকল্প ডিস্ট্রিক্ট ক্লাইমেট চেঞ্জ কো-অর্ডিনেটর নুরুল মোমেন সিদ্দিকী রায়হান, অনুষ্ঠানের সঞ্চালনা করেন লজিক প্রকল্পের ভোলা ডিস্ট্রিক্ট ক্লাইমেট ফাইন্যান্স-এর জেলা কো-অর্ডিনেটর হেলাল উদ্দিন।
এসময় বক্তরা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে ঝড় ঝঞ্ঝা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। এতে প্রতিনিয়ত ঝুকিঁর মুখে পরছে এই জেলার জেলেরা। ফলে মাছ ধরতে গিয়ে প্রতিনিয়ত ক্ষয়ক্ষতির সম্মুক্ষীন হতে হচ্ছে। তাই জেলেদের সুরক্ষার জন্য এই সামগ্রী বিতরণ করা হয়।
উল্লেখ্য,সমুদ্র উপকূল অঞ্চলের মানুষের দুয়ারে জলবায়ু অভিযোজনের সুফল পৌঁছে দিতে সরকার ও উন্নয়ন অংশীদার সংস্থাগুলো জলবায়ু পরিবর্তন বিষয়ে স্থানীয় সরকারের উদ্যোগে লোকাল গভর্নমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ (লজিক) প্রকল্প কাজ করে আসছে। ভোলা জেলার সমুদ্র তীরবর্তী উপক‚লীয় মাঝঘাট ও জেলে পল্লিতে প্রাকৃতিক দূর্যোগের সময় ঝুঁকিপূর্ণ জেলেদের সুরক্ষার জন্য সুরক্ষা সামগ্রী বিতরণ ও তার ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ দিচ্ছে লজিক।
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান
শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত