লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৭ই ডিসেম্বর ২০২১ রাত ১০:৪৫
৬০২
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে মহান বিজয় দিবসের সম্মাননা স্মারকে মুজিব বর্ষের পরিবর্তে ‘মুবিজবর্ষ’ লেখা হয়েছে। স্মারকগুলো বিজয় দিবস উপলক্ষে শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধাদের মাঝে বিতরণ করা হয়। এদিকে শুক্রবার সকালে বিষয়টি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে সম্মাননা স্মারকে এমন ভুলটি করেছে যেখান থেকে ওই স্মারকগুলো প্রিন্ট করা হয়েছে তারা। লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরা এবং ওই প্রেস মালিকের হোয়াটসঅ্যাপের কথোপকথনের একটি অংশ পাওয়া গেছে। সেখানে দেখা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা সর্বশেষ যে লেখা ও ডিজাইনটি দিয়েছেন তা প্রিন্ট করা ওই সম্মাননা স্মারকে ভুলক্রমে ওই প্রেস ‘মুবিজবর্ষ’ লেখায় স্মারকগুলো প্রিন্ট করে।
এব্যাপারে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব কুমার হাজরা বলেন, বরিশালের একটি প্রেসে বিজয় দিবস উপলক্ষে সম্মাননা স্মারকগুলো ছাড়াও আরও অনেক কিছু প্রিন্ট করা হয়েছে। তবে সম্মাননা স্মারকের প্লেটেই কেবল ভুল হয়েছে। স্মারকগুলো বরিশাল থেকে সরাসরি অনুষ্ঠানের মাঠে নেয়া হয়। এরপর কয়েকটি স্মারক বিতরণ করা হলে ওই ভুলটি চোখে পড়ে উপজেলা প্রশাসনের। পরে ওইসব স্মারকগুলো মাঠ থেকে সরিয়ে নেয়া হয়। এসব স্মারক ওই প্রেস কর্তৃপক্ষ ফেরৎ নিবেন বলে জানিয়েছেন। এ ঘটনায় ওই প্রেস কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে ব্যাখা চাওয়া হয়েছে বলেও জানান ইউএনও।
জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার
তরুণ উদ্যোক্তা আজিজুল ইসলাম আজিজ আর নেই
ইউএনওর স্বাক্ষর জাল করে বিদ্যালয়ের ভবন ভাঙার চেষ্টা
বোরহানউদ্দিনে হেলিকপ্টারে করে নববধূকে বাড়ী নিয়ে আসলেন প্রবাসী
ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে প্রস্তুত ভোলা টিম
যে কলম তুলে ধরেছিল ভোলার মৃত্যুর মিছিল সেই কলমের মানুষ আজ স্মৃতিতে
একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন
ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত