অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় আ’লীগের বিশাল বিজয় র‌্যালী

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৬ই ডিসেম্বর ২০২১ রাত ১১:২৭

remove_red_eye

৫৪১

বাংলার কন্ঠ প্রতিবেদক:  মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জেলা আওয়ামীলীগের উদ্যোগে বিশাল বিজয় র‌্যালী হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় ভোলা বাংলা স্কুল মোড় থেকে বিজয় র‌্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে । এ সময় র‌্যালিতে লাল সবুজ পতাকা নিয়ে ঢোল বাদ্য বাজিয়ে ও গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা প্রদর্শন কর হয়। জেলা আওয়ামী লীগ ছাড়াও পৌর আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগ, শ্রমিকলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠন থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী র‌্যালীতে অংশ নেয়। এর আগে বাংলা স্কুল মাঠে জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি দোস্ত মাহামুদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু। এসময় উপস্থিত ছিলেন,ভোলা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: মোশারেফ হোসেন,সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার,জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক জহুরুল ইসলাম নকিব, এনামুল হক আরজু,সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো: ইউনুস, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব,ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম , জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম , ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম প্রমুখ। এছাড়াও সকালে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং ভোলা শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে। 

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটির শপথ

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটির শপথ

বরিশালে ৬ জেলার ৩০ তরুণকে নিয়ে ‘স্বাধীনতা বুটক্যাম্প’

বরিশালে ৬ জেলার ৩০ তরুণকে নিয়ে ‘স্বাধীনতা বুটক্যাম্প’

কোস্টগার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন ভোলার সন্তান রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান

কোস্টগার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন ভোলার সন্তান রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

আরও...