অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৫ই ভাদ্র ১৪৩৩

জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে ভোলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৪ই ডিসেম্বর ২০২১ রাত ১০:৪৭

remove_red_eye

৫১৪

এম ছিদ্দিকুল্লাহ/এইচ আর সুমন : ভোলায় যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে  মঙ্গলবার সকালে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ও যুগীরঘোল বধ্যভূমিতে পুষ্পস্তবক  অর্পণ  করে বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানানোসহ আলোচনা সভা অনুষ্ঠি হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মো: তৌফিক ই-লাহী চৌধুরী পুষ্পস্তবক  অর্পণ করে শ্রদ্ধা জানান। এরপর ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে  পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম (বিপিএম, পিপিএম)  পুষ্পস্তবক অর্পণ করেন। শহীদদের প্রতি সন্মান প্রদর্শণ করে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ আবুল কালাম আজাদ, ভোলা থানার ওসি  মোঃএনায়েত হোসেনসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তাগন।
এছড়াও ভোলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে থেকে পুস্পমাল্য দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন,  ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দোস্ত মাহামুদ, সাবেক ডেপুটি কমান্ডার সফিকুল ইসলাম, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অহিদুর রহমানসহ বীর মুক্তিযোদ্ধাগন। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান শহীদদের প্রতি সন্মান পুষ্পস্তবক  অর্পণ  করেন। পুষ্পস্তবক  অর্পণ  শেষে শহীদদের  আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ শেষে  শহীদদের প্রতি সন্মান প্রদর্শণ করা হয়েছে।
অপর দিকে  ভোলা সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: ইসরাফীল এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো: তৌফিক ই-লাহী চৌধুরী। গেষ্ট অব অনার ছিলেন, ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক রাজিব আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজিত হাওলাদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুন আল ফারুক,সিভিল সার্জন ডা: কে এম শরিফুজ্জামান, সাবেক অধ্যক্ষ প্রফেসর মু. রুহুল আমিন জাহাঙ্গীর ,প্রবীণ সাংবাদিক আবু তাহের ।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটির শপথ

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটির শপথ

বরিশালে ৬ জেলার ৩০ তরুণকে নিয়ে ‘স্বাধীনতা বুটক্যাম্প’

বরিশালে ৬ জেলার ৩০ তরুণকে নিয়ে ‘স্বাধীনতা বুটক্যাম্প’

কোস্টগার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন ভোলার সন্তান রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান

কোস্টগার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন ভোলার সন্তান রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

আরও...