অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

ভোলায় জুয়েলারী সমিতির উৎসব মুখর নির্বাচনে জাহাঙ্গীর সভাপতি  অবিনাশ সম্পাদক

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২০শে আগস্ট ২০১৯ রাত ০৯:২৭

remove_red_eye

৭০১

বাংলার কণ্ঠ প্রতিবেদক :ভোলায় ৩২ বছর পর উৎসবমুখর পরিবেশে মঙ্গলবার বাংলাদেশ জুয়েলারী সমিতি ভোলা জেলা শাখার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে বিনাপ্রতিদ্বন্ধিতায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক বাংলার কণ্ঠের উপদেষ্টা জাহাঙ্গীর আলম । এছাড়া সাধারন সম্পাদক পদে হাড্ডা হাড্ডি নির্বাচন অনুষ্ঠিত হয়। মাত্র এক ভোটের ব্যবধানে দ্বিতীয় বারেরমত সম্পাদক নির্বাচিত হয়েছেন অবিনাশ নন্দি। অবিনাশ পেয়েছেন ৪৪ ভোট। অপরদিকে নিকটতম প্রতিদ্বন্দি  বিক্রম রায় কর্মকার পেয়েন ৪৩ ভোট। নির্বাচন শেষে বিকাল সাড়ে ৪ টায় ফলাফল ঘোষনা করেন প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান। এবারই প্রথম জেলার সকল জুয়েলারী দোকান বন্ধ রেখে মালিকরা গণতান্ত্রিক পন্থায় ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করেন। সকাল ৯টা থেকে দুপুর ২ টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। ৮৯ ভোটরের মধ্যে ৮৭ জন ভোট প্রদান করেন। বিনা প্রতিদ›িদ্বতায় নির্বাচিত সভাপতি জাহাঙ্গীর আলম টানা ৩২ বছর সভাপতি পদে রয়েছেন। তিনি ভোলা স্বার্থরক্ষা উন্নয়ন কমিটির সভাপতি ও পল্লী বিদ্যুৎ সমিতির পর পর দুই বার সভাপতি নির্বাচিত হয়ে ছিলেন। ভোলা-ল²ীপুর রুটের ফেরি বাস্তবায়ন কমিটিরও সভাপতির দায়িত্ব পালন করে ছিলেন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আমেরিকা প্রবাসী ব্যবসায়ী জাহিদুর রহমান। কমিশনের সদস্য ছিলেন, জাবেদুর রহমান ও মোঃ নিরব। এদিকে নির্বাচনকে ঘিরে ১৫ দিন ধরে আলোচনা ছিল জেলার টক অব দ্যা টাউন। নির্বাচনী এলাকায় সকাল থেকে ব্যাপক পুলিশ মোতায়েন ছিল। বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের মধ্যে পৌর কাউন্সিলর ওমর ফারুকসহ শহরের বস্ত্র মালিক সমিতি, মুদি মলিক সমিতি নেতৃবৃন্দ, সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

আরও...