অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৫ই জুলাই ২০২৬ | ২১শে আষাঢ় ১৪৩৩

পুলিশের চাকুরী প্রার্থী আসপিয়ার পরিবার ভূমিহীন নয়

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১১ই ডিসেম্বর ২০২১ রাত ১০:২৯

remove_red_eye

৬৯৩

চরফ্যাসনে পৈত্রিক জমি  থাকলেও ঘর নেই
    
এ আর সোহেব চৌধুরী , চরফ্যাশন : সম্প্রতী সামাজিক যোগাযোগ মাধ্যম ও দেশের বিভিন্ন পত্রিকায় বরিশালের হিজলা উপজেলার আসপিয়া ইসলাম ভূমিহীন হওয়ায় পুলিশে চাকুরী হচ্ছেনা এমন বিষয়টি উঠে আসে। এ বিষয়ে খোঁজ নিয়ে জানা যায় আসপিয়া ইসলাম কাজল বরিশাল হিজলা উপজেলার গবিন্দপুর ইউনিয়নের বড় জালিয়া গ্রামের ভাড়াটে বাসিন্দা হলেও তাঁদের রয়েছে স্থায়ী ঠিকানা। এমনটাই জানিয়েছেন তাঁর চাচা মোশারেফ মাতাব্বর।
ভোলার চরফ্যাশন উপজেলায় সরজমিন ঘুরে জানা গেছে, বরিশালের হিজলা উপজেলার বাসিন্দা আসপিয়া ইসলামের গ্রামের বাড়ি আমিনাবাদ ইউনিয়নের হালিমাবাদ ২নং ওয়ার্ডে। আসপিয়ার চাচা মোসারেফ মাতাব্বর বলেন, আসপিয়ার বাবাসহ আমরা ৬ভাই ও ২বোন। আসপিয়ার দাদার নাম মরহুম মকবুল আহমেদ মাতাব্বর। আসপিয়ার বড় চাচা আমির হোসেন সরকারী চাকুরী করার সুবাদে বাবা শফিকুল ইসলাম ভাইয়ের কাছে হিজলাতে গিয়ে বসবাস করতেন। আমির হোসেন পিরোজপুর বদলি হলে শফিকুল ইসলাম হিজলাতে একটি বেসরকারী ফার্মে চাকুরি নেয়। দীর্ঘদিন ওই এলাকায় থাকার সুবাদে আসপিয়ার মা ঝর্ণা বেগমকে সফিকুল ইসলাম ১৯৯০সালে বিয়ে করেন। তাঁর ঘরে ৩মেয়ে ও এক ছেলে রয়েছে। আসপিয়ার বাবা ২০১৯সালে রমজানের সাহরি খাওয়ার পরে হার্ট এটাকে মৃত্যুবরন করলে চরফ্যাশনের পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। আসপিয়া পরিবারে ৩য় সন্তান এবং তাঁর বড় ভাই নয়ন পিতার মৃত্যুর পরে একটি গার্মেন্টসে চাকুরী করে সংসার চালাচ্ছেন। আসপিয়া হিজলা ডিগ্রী কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করার পরে এখন ওই কলেজেই ডিগ্রীতে অধ্যায়ন করছে। আসপিয়ার চাচা আরও জানান, আসপিয়ার বাবার নামে চরফ্যাশন উপজেলার হালিমাবাদ মৌজায় সাড়ে ১০ শতাংশ জমি রয়েছে তবে তাদের বাড়ি নেই। আসপিয়ার পিতা সফিকুল ইসলাম অবিবাহীত থাকাকালীন পিতা মকবুলের ঘরে থাকলেও সেখানে এখন তাঁর চাচা মোশারেফ হোসেন বসবাস করেন বলে জানা যায়। তবে এলাকাবাসীর দাবি, আসপিয়ার জন্ম থেকেই তাঁরা বরিশালের হিজলা উপজেলা বসবাস করে আসছে। আসপিয়ার পরিবার অসহায় অবস্থায় দিনাতিপাত করায় তাঁর যেন চাকুরীটা হয়ে যায়। এমনটাই আশা এলাকাবাসীর।

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা :  সোহেল তাজ

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ

আরও...