অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

লালমোহনে ১২‘শ কৃষকের স্বপ্ন ডুবেছে পানির নিচে

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৯ই ডিসেম্বর ২০২১ রাত ১০:৫০

remove_red_eye

৫৬৬

লালমোহন  প্রতিনিধি : ভোলার লালমোহনে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে বৃষ্টির পানিতে অন্তত ১২ ‘শ  কৃষকের স্বপ্ন ডুবেছে পানির নিচে। গত কয়েকদিনে প্রবল বাতাস ও টানা বর্ষণে হেলে পড়েছে আমনের ক্ষেত, তলিয়ে গেছে বোরোর বীজতলা, রবিশস্য এবং শীতকালীন সবজি। এসব ফসল পুরোপুরি বিনষ্টের আশঙ্কা করছেন কৃষকরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায়  দুইশত ২৭ হেক্টর জমির বিভিন্ন প্রকার ফসল নষ্ট হয়েছে। বৃষ্টির পানিতে খেঁসারি ডালের ১৮৮.৫ হেক্টর, সরিষা ২২ হেক্টর, সবজি ১০.৫ হেক্টর ও আলু ৬.২ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে।
লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের কৃষক সুজন সরকার বলেন, আমি ৬৪ শতাংশ জমিতে সরিষা চাষ করেছি।  অসময়ের বৃষ্টিতে সব সরিষার চারা নষ্ট হয়ে গেছে। ঋণ নিয়ে সরিষা চাষ শুরু করেছি। এখন ঋণ কি করে শোধ করবো তা নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছি। অন্যদিকে আরেক কৃষক বেণু সরকার বলেন, ৭০ শতাংশ জমিতে আলুর বীজ রোপণ করেছি। বৃষ্টিতে সব বীজ নষ্ট হয়ে গেছে। এতে করে আমার অনেক লোসকান হয়েছে। আমরা সরকারি সহযোগিতা কামনা করছি।
উপজেলা কৃষি কর্মকর্তা এএফএম শাহাবুদ্দিন জানান, যেসব কৃষকের ফসলের ক্ষতি হয়েছে তাদের নামের তালিকা করে বিনামূল্যে সার ও বীজ প্রদান করা হচ্ছে। তবে উপজেলায় বেশ কয়েকটি কম্বাইন্ড হারভেস্টর মেশিন থাকায় ধান অনেক আগেই কেটে ফেলা হয়েছে। যার জন্য ধানের তেমন কোনো ক্ষতি হয়নি।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...