বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৯ই ডিসেম্বর ২০২১ রাত ১০:৪০
৫৪৩
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় বৃহস্পতিবার মানববন্ধন, সমাবেশ বেলুন উড়ানোর পর শপথ গ্রহণের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুনীতি বিরোধী দিবস উদযান করেছে বিভিন্ন দফতরের প্রতিনিধিরা। এ সময় দুর্নীতি না করার অঙ্গীকার করে শপথ নামায় স্বাক্ষর করেন উপস্থিত সকলে। জেলা প্রশাসনের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক সুজিত হাওলাদারের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন প্রধান অতিথি স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রাজিব আহমেদ, আনসার কামন্ডার মোঃ আহসান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কাজী শরীফ আহমেদ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক প্রধান শিক্ষক হোসনেআরা চিনু, ওই সংগঠনের সম্পাদক মোবাশ্বের উল্লাহ চৌধুরী, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মধাব চন্দ্র দাস, প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা প্রাথমিক কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, জেলা তথ্য অফিসার নুরুল আমিন , এনজিও আইসিডিএস এর নির্বাহী পরিচালক মুর্তুজা খালেদ, জন উন্নয়ন সংস্থার পরিচালক মোঃ হুমায়ুন কবির ।
দৌলতখান প্রতিনিধি জানান, ভোলার দৌলতখানে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে দুর্নীতি দমন কমিশনের ব্যানারে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এ কর্মসূচীর আয়োজন করে। ইউএনও মোহাম্মদ তারেক হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো: ছিদ্দিক মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান আইনুন নাহার রেনু, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার জগলুল পাশা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ শ.ম ফারুক, সম্পাদক অধ্যক্ষ জাবির হাসনাইন জাকির প্রমুখ। পরে উপজেলা পরিষদ চত্বরে দুর্নীতিবিরোধী মানববন্ধন করা হয়।
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত