অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় যুবলীগ নেতা টিটু হত্যা মামলার প্রধান আসামী চকেট জামালের ৫ দিনের রিমান্ড

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৬ই ডিসেম্বর ২০২১ রাত ০১:০৩

remove_red_eye

৯৩৫

বাংলার কন্ঠ প্রতিবেদক।।

ভোলার মেঘনায় গুলিবিদ্ধ হয়ে নিহত যুবলীগ নেতা খোরশেদ আলম টিটু হত্যা মামলার প্রধান অসামী জামাল উদ্দিন চকেট ওরফে চকেট জামাল কে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। জামাল উদ্দিন চকেট কে গ্রেফতারের পর রবিবার তাকে আদালতে প্রেরণ করা হলে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ভোলা মডেল থানার ওসি এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে রবিবার সকালে নিজ দপ্তরে সংবাদ সম্মেলন করে ভোলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন,শুক্রবার রাতে রাজধানীর দারুস সালাম থানা এলাকা থেকে তাকে পুলিশ তাকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর রবিবার জামালকে আদালতে সোপর্দ করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়।

চকেট জামালের নাম বিভিন্ন থানায় ৩০ টি মামলা রয়েছে।

উল্লেখ্য, গত ২৬ নভেম্বর বিকালে দৌলতখানের মদনপুর ইউনিয়ন থেকে খেয়া ট্রলারে ভোলা সদরে ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে খোরশেদ আলম টিটু মারা যায়। এ সময় অল্পের জন্য মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন নান্নু রক্ষা পায়। নিহত টিটু সদর উপজেলার ধনিয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক। ওই ঘটনায় টিটুর ভাই মো. হানিফ ভুট্টো বাদি হয়ে সদর থানায় ১৬ জনের বিরুদ্ধে হত্যা মামমলা করেন। ওই মামলায় এ পর্যন্ত ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...