অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় জেলা জজ আদালতে হেল্প ডেস্ক সেবাকুঞ্জের উদ্বোধন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৪ঠা ডিসেম্বর ২০২১ রাত ০৯:৫০

remove_red_eye

৫১৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক :   সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি বিচার  প্রার্থীদের ভোগান্তি লাঘবে ভোলা জেলা ও দায়রা জজ আদালতে "হেল্প ডেস্ক" সেবাকুঞ্জ উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে এর উদ্বোধন করেন ভোলা জেলা ও দায়রা জজ মো: মহসিনুল হক।
উদ্বোধনকালে জেলা ও দায়রা জজ বলেন, হেল্প ডেস্ক স্থাপনের ফলে একদিকে যেমন সুশাসন প্রতিষ্ঠা হবে অন্যদিকে বিচার প্রার্থী মানুষ হয়রানির শিকার হবে না। পাশাপাশি কোন কোর্টে মামলার শুনানি হবে তা খুব সহজেই জানতে পারবেন। পর্যায় ক্রমে এই হেলপ ডেস্ক ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন এর আওতায় আনা হবে। এতে করে বিশ্বের যে কোন প্রান্ত থেকে মানুষ সহজেই সেবা গ্রহণ করতে পারবে বলে জানান তিনি। অনুষ্ঠানে চীফ জুডিসিয়াল মেজ্রিস্ট্রেট শরিফ মো: সানাউল হক, অতিরিক্ত জেলা জজ মো: ওসমান গনি, নারী ও শিশু ট্রাইবুনাল’র বিচারক নুরুল আলম মো: নিপু, সিনিয়র সহকারী জজ নাসিম মাহমুদ, যুগ্ন জেলা জজ মো: জাকারিয়া, জুডিসিয়াল মেজ্রিস্ট্রেট আলী হায়দার, অতিরিক্ত পুলিশ সুপার মো: আব্বাস উদ্দিন, ভোলা প্রেসক্লাব সভাপতি এম. হাবিবুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি ফরিদুর রহমান, সাধারণ সম্পাদক মো: নুরুল আমিন নুরনবী প্রমূখ উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটির শপথ

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটির শপথ

বরিশালে ৬ জেলার ৩০ তরুণকে নিয়ে ‘স্বাধীনতা বুটক্যাম্প’

বরিশালে ৬ জেলার ৩০ তরুণকে নিয়ে ‘স্বাধীনতা বুটক্যাম্প’

কোস্টগার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন ভোলার সন্তান রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান

কোস্টগার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন ভোলার সন্তান রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

আরও...