চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ৪ঠা ডিসেম্বর ২০২১ রাত ০৯:৩৫
৬৫৫
এআর সোহেব চৌধুরী ,চরফ্যাসন : কিডনি ডায়ালাইসিস সেবা কার্যক্রম চালু করেছে চরফ্যাসন সেন্ট্রাল ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার (৪ডিসেম্বর) থেকে বেসরকারী এই হাসপাতালে কিডনি ডায়ালাইসিস মেশিনের কার্যক্রম উদ্বোধন করা হয়। প্রতিদিন দুই শিফটে গড়ে অন্তত ৫ জন কিডনি রোগী ডায়ালাইসিসের সুবিধা পাবেন বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।
আপাতত ১টি ডায়ালাইসিস মেশিন সংযোজন করা হলেও পরবর্তীতে এ ডায়ালাইসিস মেশিন সংখ্যা বাড়ানো হবে এবং কিডনি রোগীরা কম খরচে ডায়ালাইসিস করাতে পারবেন বলে জানা গেছে।
হাসপাতাল সূত্র জানায়, এ হাসপাতালে বিভিন্ন রোগের চিকিৎসাসহ পরীক্ষা নিরীক্ষার পাশাপাশি ভোলা জেলায় প্রথমবারের মতো কিডনি রোগীদের জন্য এ ডায়ালাইসিসের ব্যবস্থা করা হয়েছে। এর আগে এই দ্বীপ জেলায় আর কোনো হাসপাতালে কিডনি ডায়ালাইসিস করার জন্য কোনো ব্যবস্থা ছিলোনা। যার ফলে চিকিৎসার জন্য কিডনি রোগীদের ব্যয়বহুল এই ডায়ালাইসিসের জন্য ছুটতে হতো রাজধানীসহ বিভাগীয় শহরে। গুণতে হতো বাড়তি মোটা অঙ্কের টাকা। এছাড়াও সামর্থ্যবান রোগীরা ডায়ালাইসিস করাতে পারলেও দরিদ্র রোগীরা আর্থিক অক্ষমতার কারণে এ সেবা পেতে ঢাকায় যেতে হতো। ফলে তাদের দুর্ভোগের সীমা ছিল না। সেন্ট্রাল ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে এ ডায়ালাইসিস মেশিন সংযোজন করায় কিডনি রোগীদের ভোগান্তি ও চিকিৎসা ব্যয় কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
হাসপাতালটির চেয়ারম্যান ইয়াছিন আরাফাত বলেন, কম খরচে ডায়ালাইসিস সেবা পাওয়ার পাশাপাশি এ অঞ্চলের কিডনি রোগীরা দূর এলাকায় যাতায়াতের ভোগান্তি থেকে পরিত্রাণ পাবেন। ডায়ালাইসিস মেশিন উদ্বোধনে উপস্থিত ছিলেন সদ্য অবসরপ্রাপ্ত ভোলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাক্তার সিরাজ উদ্দিন,চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শোভন কুমার বশাক, চরফ্যাসন সেন্ট্রাল ইউনাইটেড হাসপাতালের চেয়ারম্যান ইয়াছিন আরাফাত,ইত্তেফাক চরফ্যাসন প্রতিনিধি সাংবাদিক মিজান নয়ন,সমকাল প্রতিনিধি নোমান সিকদার,সংবাদ প্রতিদিন প্রতিনিধি নুরুল্লাহ ভূইয়া ও ভোরের কাগজ প্রতিনিধি সোহেব চৌধুরী প্রমুখ।
ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু
ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালী
চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা
তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত