অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


মনপুরায় ২৫’শ কৃষক পেল সরকারি বীজ ও সার


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা ডিসেম্বর ২০২১ রাত ১০:৩২

remove_red_eye

৬৮৪



 হাসনাইন আহমেদ মুন্না : মনপুরা উপজেলায় আজ রবি/ ২০২১-২২ মৌসুমে রবি ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। উপজেলার মোট ৪টি ইউনিয়নের ২৫’শ ৬৫ জন কৃষকের মধ্যে গম, ভুট্টা, শরিষা, সুর্যমূখি, চিনাবাদাম, মুগ ও খেশারী বীজ ও রাসায়নিক সার প্রদান করা হয়।
বৃহস্পতিবার দুপুরে স্থানীয় হাজির হাট ইউনিয়ন পরিষদ চত্তরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম মিঞা এর সভাপত্বিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সেলিনা আক্তার চৌধুরী। বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা আকাশ বৈরাগী, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো: নিজাম হাওলাদার, উপসহকারী কৃষি অফিসার মো: আনোয়ার হোসেন।