লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৯শে নভেম্বর ২০২১ রাত ০৯:৫২
৬৩৩
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের নৌকা প্রতীকের নব নির্বাচিত চেয়ারম্যান এ কে এম নাছির উদ্দিন নান্নু কে গুলি করে হত্যার চেষ্টা ও যুবলীগ নেতা খোরশেদ আলম টিটুকে গুলি করে নৃশংস ভাবে হত্যাকারী ও মামলার প্রধান আসামী চকেট জামালসহ সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে কয়েক হাজার বিক্ষুব্দ মানুষ।
সোমবার বেলা ১২ টায় শহরের প্রেসক্লাব চত্বরে ঘন্টা ব্যাপী মানববন্ধনে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ধনিয়া, কাচিয়া ও মদনপুর ইউনিয়নবাসীসহ সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ মানববন্ধনে আওয়ামীলীগ,যুবলীগসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য রাখেন , জেলা আওয়ামী লীগ সিনিয়র যুগ্ম সম্পাদক ও কাচিয়া ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম নকিব, সচেতন নাগরিক সমাজের সভাপতি জেলা আইনজীবী সমিতির সম্পাদক নুরুল আমিন নুরন্নবী, বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ সফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগ সম্পাদক আলী নেওয়াজ পালাশ, ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন নান্নু, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আবিদুল আলম ।
এ সময় মানববন্ধন থেকে বক্তারা, ধনিয়া ইউনিয়ন যুবলীগ সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম টিটুকে গুলি করে হত্যার ৪ দিন পরও প্রধান আসামী চকেট জামালকে পুলিশ গ্রেফতার করতে না পারায় চরম ক্ষোভ প্রকাশ করেন। দ্রæত হত্যার মূল আসামি জামাল উদ্দিন সকেট সহ ১৬ জন আসামীকে গ্রেফতার না হলে কঠোর আন্দোলনসহ কর্মসূচী দেয়া হলে বলে হুশিয়ারী করেন। এদিকে মানববন্ধন শেষে প্রশাসনের কাছে স্মারক লিপি প্রদান করা হয়।
উল্লেখ্য, গত ১১ নভেম্বর মদনপুর ইউনিয়নের নির্বাচনে নৌকর চেয়ারম্যান প্রার্থী নাসির উদ্দিন নান্নু ডাক্তার বিজয়ী হয়। তিনি বিজয়ী হওয়ার পর গত শুক্রবার নব নির্বাচিত ইউপি চেয়ারম্যানের সমাবেশ ও দাওয়াত খেতে তার নেতাকর্মীসহ লোকজন শুক্রবার মদনপুর চরে যায়। দুপুরে দাওয়াত খেয়ে বিকালে ট্রলার যোগে নাসির উদ্দিন নান্নু ডাক্তার ও তার কর্মীদের নিয়ে এবং যাত্রীসহ প্রায় ৬০/৭০ জন মদনপুর থেকে নাসিরমাঝি ঘাটের উদ্দ্যোশে ট্রলারে ফিরছিলো। এ সময় স্পীডবোট থেকে অস্ত্রধারীরা এলোপাথারি গুলি ছুড়ে। এতে মাথায় গুলি বিদ্ধ হয় যুবলীগ নেতা খোরশেদ আলম টিটু । এসময় আবদুল খালেক,হারুনসহ ৩ জন আহত হয়েছে। ইউপি চেয়ারমান নান্নু অল্পের জন্য বেঁচে যায়। ছকেট জামাল গ্রæপ এঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন টিটুর স্বজন ও নান্নু চেয়ারম্যান । এদিকে খোরশেদ আলম টিটু নিহত হওয়ার ঘটনায় পুলিশ আবুল বাশার নামের একজনকে গ্রেফতার করেছে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত